Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ
    বাংলাদেশ

    মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ

    এফ. আর. ইমরানমার্চ 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন; বরিশাল প্রতিবেদক

    বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়েছে।

    মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি সংলগ্ন মেঘনা নদীতে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড বেস ভোলা, স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৪টি ড্রেজার চিহ্নিত করা হয় এবং সেগুলোর বৈধ কাগজপত্র জব্দ করা হয়।

    অভিযান চলাকালে কয়েকটি ড্রেজার দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা সেগুলো নিয়ন্ত্রণে এনে নথিপত্র জব্দ করেন। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    জব্দকৃত নথিপত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, বরিশালের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

    কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে। এর প্রভাবে ফসলি জমি, বসতভিটা ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    স্বৈরাচারী মানসিকতা নিয়ে বাঙালী কীভাবে আগাবে?

    মার্চ 4, 2026
    স্বাস্থ্য

    ঢাকার আইসিইউতে দ্রুত ছড়াচ্ছে ওষুধ-প্রতিরোধী ‘সুপারবাগ’ সি অরিস

    মার্চ 4, 2026
    বাংলাদেশ

    ধানমন্ডির বিতর্কিত সেই শত কোটির জমির গেজেট বাতিল করল মন্ত্রণালয়

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.