Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
    বাংলাদেশ

    নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

    Najmus Sakibমার্চ 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুরকে পদচ্যুত করার সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন রিটটি দাখিল করেন। রিটে অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

    গত ২৫ ফেব্রুয়ারি সরকার আহসান এইচ মনসুরকে পদচ্যুত করে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। এই নিয়োগের তথ্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়।

    একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, গভর্নর পদে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

    অন্য একটি প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, নতুন গভর্নরের অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক অবিলম্বে শেষ করতে হবে। সরকারের এই পদক্ষেপ জনস্বার্থে কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গভর্নর নিয়োগ বাতিলের দাবি টিআইবির

    মার্চ 5, 2026
    বাংলাদেশ

    আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

    মার্চ 5, 2026
    বাংলাদেশ

    চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ৪ এপ্রিল

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.