Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আফজাল সভাপতি, মাহবুব সাধারণ সম্পাদক নির্বাচিত বাংলাদেশ আইন সমিতিতে
    বাংলাদেশ

    আফজাল সভাপতি, মাহবুব সাধারণ সম্পাদক নির্বাচিত বাংলাদেশ আইন সমিতিতে

    এফ. আর. ইমরানমার্চ 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এ কে এম আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

    গতকাল শুক্রবার (৬ মার্চ) নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন প্রেরিত বার্তায় পূর্ণাঙ্গ কমিটির তথ্য তুলে ধরা হয়েছে। কমিটির অন্যান্য নেতারা হলেন সহ-সভাপতি পদের ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান।

    তাছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ এবং নুসরাত ইয়াসমিন সুমাইয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছফওয়ান, নিশাত ফারজানা নিপা, সংগঠনিক সম্পাদক পদে সালেহ আকরাম সম্রাট এবং মো. কামরুল হাসান, সহ-সংগঠনিক সম্পাদক পদে মো. আবদুল্লাহ আল মাসুদ, অর্থ সম্পাদক পদে মো. আরমান হোসাইন, দপ্তর সম্পাদক পদে বেল্লাল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক পদে মল্লিক ওয়াসি উদ্দিন তামী, এনরোলমেন্ট সম্পাদক মো. আহসান হাবিব, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক তৌহিদুর রহমান, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সহ-সম্পাদক পদে আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব), প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুস সাত্তার রনি, প্রচার ও জনসংযোগ সহ-সম্পাদক মো. জিয়াউল ইসলাম (জিকু), আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. মুহিব্বুল্লাহ,

    আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে সাব্বির হোসেন সিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মেহেদী আল আমিন (শুভ), ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক এম. ওবায়দুল তালুকদার, আপ্যায়ন সম্পাদক সাগর তপাদার, সহ-আপ্যায়ন সম্পাদক মো. ফারিদুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শোয়াইব, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. শামসুল হক সোহাগ, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সহ-সম্পাদক মো. জুয়েল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আবু বকর সিদ্দিক (তিতাস), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসাইন ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

    কার্যকরী সদস্য পদে ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন হাফিজুল হক, এমরান খান (রনি), শফিউল আলম, হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মোঃ মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ মাসুম মিয়া।

    গতকাল শুক্রবার বিকেলে নির্বাচন ও ইফতার মাহফিলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ,অধস্তন আদালতের বিচারক, প্রথিতযশা সদস্যসহ বিজ্ঞ আইনজীবীরা ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটি সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে তাদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছেন। নেতারা বলেন, বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের দৃঢ় ভূমিকা বাস্তবায়নে বাংলাদেশ আইন সমিতি সর্বদা জাগ্রত ভূমিকা রাখবে। ভোট গ্রহণ শেষে সমিতির সদস্যদের সম্মানার্থে ইফতার মাফফিলের আয়োজন করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গণতন্ত্রে অবদানে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

    মার্চ 7, 2026
    স্বাস্থ্য

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক ডাক্তার অনুপস্থিত

    মার্চ 7, 2026
    বাংলাদেশ

    আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

    মার্চ 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.