সারাদেশে আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৭ মার্চ) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশের মধ্যেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া আংশিক মেঘলা হলেও প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উক্ত বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাঁচ দিনের শেষে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে।

