বাংলাদেশ বার কাউন্সিলের গত ২৮ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রিভিউ প্রক্রিয়া শেষে আরও ১,৫৫০ প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন সিকদার স্বাক্ষরিত নোটিশে এ তথ্য প্রকাশ করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, বার কাউন্সিলের ২৩ নভেম্বর ২০২৫ তারিখের বিজ্ঞপ্তি (নং: BBC/Enrol/2025/3225) এবং সেই দিন অনুষ্ঠিত এনরোলমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রার্থী ২৮ জুন ২০২৫ তারিখের লিখিত পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন, তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে।
পুনর্মূল্যায়নের পর যেসব প্রার্থীর রোল নম্বর তালিকাভুক্ত হয়েছে, তারা লিখিত পরীক্ষায় সফল হিসেবে স্বীকৃত হয়েছেন। রোল নম্বর অনুযায়ী উত্তীর্ণদের তালিকা [এখানে ক্লিক করে দেখা যাবে]।
বার কাউন্সিল জানিয়েছে, এই উত্তীর্ণ প্রার্থীরা পূর্বে প্রকাশিত নির্দেশনা (মেমো নং: BBC/Admin/2025/2849, তারিখ: ২৬ অক্টোবর ২০২৫) অনুযায়ী রিভিউ আবেদন করেছিলেন। এবারের উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা-ভোসে পরীক্ষায় অংশ নিতে হবে। ভাইভা পরীক্ষার সময়সূচি পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

