ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও শহরের সমস্যাগুলো সমাধানের জন্য নতুন উদ্যোগ নিয়েছে। ডিএসসিসি ঘোষণা করেছে, নগরীর বিভিন্ন সমস্যা, অভিযোগ এবং নাগরিক সেবাসংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ প্রশাসকের সঙ্গে সরাসরি আলাপ করার সুযোগ পাবে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ অনুষ্ঠিত হবে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগর ভবনের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (রমজান মাসে ভিন্ন সময়সূচী অনুসরণ করা হবে, অন্যান্য সময় বিকাল ৫টা পর্যন্ত) নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।
নাগরিকদের অনুরোধ করা হয়েছে, তারা যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান, তবে নির্ধারিত দিনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

