Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উত্তেজনার আগেই হরমুজ পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে
    বাংলাদেশ

    উত্তেজনার আগেই হরমুজ পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে

    Najmus Sakibমার্চ 7, 2026Updated:মার্চ 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এলএনজি
    ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে | প্রতীকী ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগে হরমুজ প্রণালী অতিক্রম করা ১৫টি জাহাজ ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজের মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বাকি নয়টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল রয়েছে।

    শনিবার (৭ মার্চ) চট্টগ্রাম বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এর পরপরই হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে ইরান। এই প্রণালী ব্যবহার করেই ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব—এই সাত দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য পরিবহন হয়ে থাকে।

    বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল। তখন ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়ছিল, তবে সংঘাত শুরু হওয়ার আগেই জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো পর্যায়ক্রমে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখানে পণ্য খালাসের কার্যক্রম চলছে।

    এই জাহাজগুলোর মধ্যে চারটিতে এলএনজি, দুটিতে এলপিজি এবং বাকি ৯টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল রয়েছে।

    বন্দরের তথ্য অনুযায়ী, কাতার থেকে ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামে দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

    এ ছাড়া এলপিজি নিয়ে ‘সেভান’ নামে একটি জাহাজ আগামীকাল রোববার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

    আগামী সোমবার ‘লুসাইল’ এবং বুধবার ‘আল গালায়েল’ নামে আরও দুটি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। সব মিলিয়ে এই চারটি জাহাজে প্রায় ২ লাখ ৪৭ হাজার টন এলএনজি রয়েছে।

    বন্দর কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সে বিবেচনায় সংঘাত শুরুর আগেই জাহাজগুলো নিরাপদে বাংলাদেশে পৌঁছানো দেশের জ্বালানি সরবরাহ এবং আমদানি কার্যক্রমের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে সারের বাজারে অস্থিরতা

    মার্চ 7, 2026
    বাংলাদেশ

    হাসিনার সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব

    মার্চ 7, 2026
    বাংলাদেশ

    গ্যাস সংকটে বন্ধ হলো পাঁচ সার কারখানা

    মার্চ 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.