Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রতিটি থানায় জুডিশিয়াল মেজিস্ট্রেট বসানোর পরিকল্পনা: আইজিপি
    বাংলাদেশ

    প্রতিটি থানায় জুডিশিয়াল মেজিস্ট্রেট বসানোর পরিকল্পনা: আইজিপি

    কাজি হেলালমার্চ 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুলিশি সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে দেশের প্রতিটি থানায় জুডিশিয়াল মেজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, বিশেষ করে জমি–সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ বিবেচনায় নেওয়া হচ্ছে।

    আজ সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদরদপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল আলী হোসেন ফকিরের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, জনগণের জন্য থানা যেন প্রকৃত অর্থে সেবামূলক প্রতিষ্ঠান হয়ে ওঠে, সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। থানায় বিচারিক কর্মকর্তার উপস্থিতি থাকলে সাধারণ মানুষের অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে এবং অপ্রয়োজনীয় হয়রানিও কমবে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সরকারের কাছে বেশ কয়েকটি সুপারিশ পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

    আলী হোসেন ফকির বলেন, পুলিশ যে কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবে। মাদক ব্যবসা ও কিশোর গ্যাং কার্যক্রম দমনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজদের একটি তালিকাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি ইতিবাচক বার্তা দিয়েছে: আইজিপি

    মার্চ 9, 2026
    বাংলাদেশ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের পদত্যাগ

    মার্চ 9, 2026
    বাংলাদেশ

    বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ১৪ জেলে আটক

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.