আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে সরে দাঁড়ালেন সাইমুম রেজা তালুকদার। ব্যক্তিগত পেশাগত সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
আজ সোমবার (৯ মার্চ) তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন। এতে প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, চিফ প্রসিকিউটর তার আবেদন গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে সাইমুম রেজা তালুকদার বলেন, তিনি আগের পেশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ নেই।

