Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনে জনগণকে দেয়া প্রতিশ্রুতি থেকে একচুলও সরে আসব না
    বাংলাদেশ

    নির্বাচনে জনগণকে দেয়া প্রতিশ্রুতি থেকে একচুলও সরে আসব না

    কাজি হেলালমার্চ 10, 2026Updated:মার্চ 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার জনগণের কাছে যে অঙ্গীকার করেছে, তা থেকে একচুলও সরে আসবেন না, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবের কারণে কিছু পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগতে পারে, তবে প্রতিশ্রুতি পূরণে সরকারের অঙ্গীকার অটুট রয়েছে।

    আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে কিছু পরিকল্পনা বাস্তবায়নে সামান্য বিলম্ব হতে পারে। এ কারণে তিনি জনগণের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান।

    ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হওয়াকে তিনি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় একটি দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল এবং অবশেষে সেটি বাস্তবায়নের পথে এগিয়েছে।

    নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের যথাযথ সুযোগ ও ক্ষমতায়ন নিশ্চিত না করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সেই লক্ষ্য থেকেই নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করা হয়েছে।

    সরকারি তথ্য অনুযায়ী, দেশের ১৪টি জেলার মোট ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে এই কার্ড দেওয়া হচ্ছে। এর মধ্যে কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকার প্রায় ১৫ হাজার নারী উদ্বোধনের দিন কার্ড পাচ্ছেন।

    প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারীপ্রধানদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের সহায়তার জন্য আগামী মাসের মধ্যেই কৃষক কার্ড চালু করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য আলাদা সহায়তা কর্মসূচি চালু করা, যাতে অর্থনৈতিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঈদের ছুটিতেও সীমিত আকারে ব্যাংক সেবা চালুর নির্দেশ

    মার্চ 10, 2026
    বাংলাদেশ

    তিনগুণ দামে টিকিট কিনে দেশে ফিরছেন প্রবাসীরা

    মার্চ 10, 2026
    বাংলাদেশ

    ঈদের ছুটিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.