ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অধিবেশনে সভাপতিত্বকারী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য হাফিজ উদ্দিন আহমদের নামেই একমাত্র মনোনয়ন জমা পড়েছে।
পরে তার নাম প্রস্তাব করে সংসদে প্রস্তাব উত্থাপন করা হয়। এতে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ ধ্বনির মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।

