Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সেনা কর্মকর্তাদের মামলা: পুনঃতদন্ত হোক, বিচার হোক সেনা আইনের আওতায়
    বাংলাদেশ

    সেনা কর্মকর্তাদের মামলা: পুনঃতদন্ত হোক, বিচার হোক সেনা আইনের আওতায়

    এফ. আর. ইমরানমার্চ 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গুম, খুনসহ জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের মামলাগুলোর পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তাদের পক্ষের আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। একইসঙ্গে তিনি এসব কর্মকর্তার বিচার সেনা আইনের আওতায় করার আহ্বান জানান।

    আজ বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান। হামিদুল মিসবাহ বলেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বর্তমানে ট্রাইব্যুনালে তিনটি মামলা চলমান রয়েছে। এসব মামলায় চাকরিরত ১৫ জন সেনা কর্মকর্তা গ্রেফতার আছেন।

    তিনি দাবি করেন, চলমান তিনটি মামলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধিক্ষেত্রের মধ্যে পড়ে না। তার ভাষ্য, যেহেতু অভিযুক্তরা কর্মরত সেনা কর্মকর্তা ছিলেন, তাই আইন অনুযায়ী এসব অভিযোগ মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে কি না তা পুনর্বিবেচনা প্রয়োজন।

    তিনি আরও বলেন, “এক্ষেত্রে শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের দিকটি বিবেচনা করলেই হবে না। এখানে সেনা আইনও রয়েছে। যেহেতু তারা কর্মরত সেনা কর্মকর্তা ছিলেন, সেহেতু তাদের বিচার সেনা আইনের আওতায় হওয়া সম্ভব ছিল। এখনও সেই সুযোগ আইনের মধ্যেই রয়েছে।”

    তদন্তে কোনও গাফিলতি হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, সেনা আইন বিদ্যমান থাকা সত্ত্বেও ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়েছে, যা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। মিসবাহ বলেন, “সেনা কর্মকর্তাদের মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক।”

    তিনি আরও বলেন, এসব মামলার পুনঃতদন্তের দাবি জানানো হবে। তার মতে, অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তা নিজেদের তাগিদেই আত্মসমর্পণ করেছেন এবং বিচারের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, “তারা চাইলে আত্মসমর্পণ না-ও করতে পারতেন। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা আদালতে এসেছেন। যদি কোনো অপরাধ করে থাকেন, তবে নিজ নিজ আইনের আওতায় তাদের ন্যায়বিচার হওয়াই উচিত।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ফ্যাসিবাদী শাসনে নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ভেঙে পড়েছিল: রাষ্ট্রপতি

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের সূচনা হয়েছে: রাষ্ট্রপতি

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    নতুন সংসদের পথচলা শুরু, প্রত্যাশা আকাশচুম্বী

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.