Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেতন-বোনাসের দাবিতে বিসিসির পরিচ্ছন্নকর্মীদের ধর্মঘট: সড়কে ময়লার স্তূপ
    বাংলাদেশ

    বেতন-বোনাসের দাবিতে বিসিসির পরিচ্ছন্নকর্মীদের ধর্মঘট: সড়কে ময়লার স্তূপ

    এফ. আর. ইমরানমার্চ 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক

    ঈদুল ফিতরের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নকর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে পুরো নগরী এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে নগরীর নতুন বাজার, চৌমাথা, বটতলা, রূপাতলী ও সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্যের স্তূপ দেখা গেছে। বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়া পচা আবর্জনার দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে।

    বিসিসি পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে জানা গেছে, নগরীতে প্রতিদিন ২৩টি ট্রাকের মাধ্যমে প্রায় ২০০ টন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং স্টেশনে নেওয়া হয়। কিন্তু গত তিন দিন ধরে প্রায় ৭০০ পরিচ্ছন্নকর্মী একযোগে কাজ বন্ধ রাখায় নগরীর প্রধান প্রধান এলাকাগুলোতে আবর্জনার পাহাড় জমেছে। বিশেষ করে ঈদের কেনাকাটা করতে আসা মানুষ ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

    বিভাগের কর্মকর্তারা জানান, ৭০০ কর্মী একযোগে ধর্মঘটে যাওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশন আলোচনার জন্য তাদের ডাকলেও কর্মীরা এখন পর্যন্ত বৈঠকে বসতে রাজি হননি।

    আন্দোলনরত পরিচ্ছন্নকর্মী কালু জানান, আমরা মাসে ৩০ দিন কাজ করলেও বেতন পাই মাত্র ২২ দিনের। আগে আমাদের উৎসব ভাতা ও ইফতারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হতো। কিন্তু এবার শুধু নিয়মিত বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কোনো বোনাস বা উৎসব ভাতার কথা জানানো হয়নি।

    তিনি আরও বলেন, অল্প টাকার বেতনে সংসার চালানোই কঠিন। বোনাস ছাড়া ঈদ উদযাপন তো দূরের কথা, পরিবারকে ঠিকমতো খাবার দেওয়াও অসম্ভব হয়ে পড়বে। শ্রমিকদের দাবি, তাদের ন্যায্য পাওনা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।

    সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করার একটি গেজেট প্রকাশিত হয়েছিল। তবে ওই গেজেটে উল্লেখ করা হয় যে, দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা কোনো উৎসব ভাতা পাবেন না। মূলত এই আইনি জটিলতাই শ্রমিকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

    এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, শ্রমিকদের বর্তমানে দৈনিক ৭৫০ টাকা হারে মজুরি দেওয়া হচ্ছে। তারা সরকারি নিয়ম অনুযায়ী বর্ধিত বেতন ও ভাতার দাবি করছেন, যা বর্তমান কাঠামোতে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা তাদের আলোচনার জন্য ডেকেছিলাম, কিন্তু তারা সাড়া দেননি।

    তবে জনদুর্ভোগ কমাতে ও দ্রুত বর্জ্য অপসারণের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে বলে তিনি জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা-খ্যাতনামা ফুটবলার থেকে সংসদের স্পিকার

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    পাবনায় চাচাতো ভাইকে হত্যার অভিযোগে গ্রেফতার ৩

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.