প্রাইম ব্যাংক পি্এলসিতে নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন এম নাজিম এ চৌধুরী। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থেকে এই পদে উন্নীত করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক জানায়, এম নাজিম এ চৌধুরীর ব্যবসা উন্নয়ন, বিক্রয়, বিপণন এবং যোগাযোগ খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ, ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও মেঘনা ব্যাংকে।
এম নাজিম এ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। তিনি একজন সার্টিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামিক ফাইন্যান্স প্রফেশনাল (এএওআইএফআই)।

