ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার হিসাববিদ ও ব্যাংকার এস এম আব্দুল হামিদ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ব্যক্তির প্রয়োজন অনুভব করায় এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি এক ধরণের রুটিন পদক্ষেপ।
এর আগে গতকাল সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে মো. আব্দুল জলিলকে অপসারণ করা হয়। জানা যায়, ২০২৪ সালের আগস্টে বর্তমান সরকারের সময় তাকে ব্যাংকের পুনর্গঠিত পর্ষদে সদস্য করা হয়েছিল।
নতুন পরিচালক এস এম আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, তার অগ্রাধিকার থাকবে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করা। তিনি জানিয়েছেন, ব্যাংকের বর্তমান চিত্র বিবেচনা করে বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। তাঁর লক্ষ্য ব্যাংকটিকে আরও ভালো অবস্থানে পৌঁছে দেওয়া।

