যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও সফল উদ্যোক্তা মো. বেলাল হোসেনকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তাঁর পরিবারের সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে আছে। পরিবারের মালিকানাধীন বিভিন্ন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও খাদ্যশস্য শিল্পে তাঁর নেতৃত্ব রয়েছে। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এবং বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা অর্জন করেন। পরের বছর, ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
তিনি বর্তমানে নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেনের নেতৃত্বে যমুনা ব্যাংক নতুন গতিশীলতা পাবে বলে ব্যাংক সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।


একটি মন্তব্য
ভাইয়া আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আমাদের ব্যবসায়ী জন্য আপনার ব্যাংকে আমাদের সুবিধা আছে আমরা কিভাবে যোগাযোগ করবো আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন