Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অন্য ব্যাংকের গ্রাহককেও ঋণ দেবে অফশোর ইউনিট
    ব্যাংক

    অন্য ব্যাংকের গ্রাহককেও ঋণ দেবে অফশোর ইউনিট

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 12, 2025নভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এখন থেকে এক ব্যাংকের অফশোর ইউনিট অন্য ব্যাংকের গ্রাহককেও ঋণ দিতে পারবে। আগে কেবল নিজস্ব গ্রাহকেরাই এ সুবিধা পেতেন। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে অফশোর ইউনিটের কার্যক্রম সম্প্রসারণের অনুমোদন দিয়েছে।

    প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগের নীতিমালা সংশোধন করে নতুন কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। মূল উদ্দেশ্য হলো বাণিজ্য অর্থায়নের সুযোগ বাড়ানো ও অফশোর ব্যাংকিং ব্যবস্থাকে আরও সক্রিয় করা।

    বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আগে অফশোর ইউনিটগুলো শুধু নিজ ব্যাংকের এডি (অনুমোদিত ডিলার) শাখার মাধ্যমে বিশেষায়িত ও অ-বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য অর্থায়ন দিতে পারত। এতে বায়ার্স ক্রেডিট, স্বীকৃত বিলে অর্থায়নসহ বিভিন্ন পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল।

    এখন নতুন বিধান অনুযায়ী, অফশোর ইউনিটগুলো তাদের নিজস্ব এডি শাখা ছাড়াও অন্য ব্যাংকের এডি শাখার মাধ্যমেও বাণিজ্য অর্থায়ন করতে পারবে। তবে এর আগে সব ধরনের ঝুঁকি ও ঋণসীমা মূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে।

    বিশেষায়িত অঞ্চলের ক্ষেত্রে, অফশোর ইউনিট এখন সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠানকে নিজস্ব বা অন্য ব্যাংকের এডি শাখার মাধ্যমে নির্ধারিত মেয়াদে ট্রেড ফাইন্যান্স দিতে পারবে। একইভাবে অ-বিশেষায়িত অঞ্চলেও তারা বায়ার্স ক্রেডিট, স্বীকৃত বিল অর্থায়নসহ অন্যান্য অনুমোদিত বাণিজ্য অর্থায়ন সেবা দিতে পারবে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ আন্তব্যাংক সহযোগিতা বাড়াবে এবং অফশোর অর্থায়ন ব্যবস্থাকে আরও গতিশীল করবে। এতে বাণিজ্য অর্থায়নের ইকোসিস্টেম গভীর ও বৈচিত্র্যময় হবে। পাশাপাশি অফশোর তারল্য আরও দক্ষভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে। ফলে লেনদেনের জটিলতা কমবে এবং আর্থিক খাতে প্রতিযোগিতা বাড়বে।

    উল্লেখ্য, অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের ভেতরে পৃথক এক ব্যবস্থাপনা কাঠামো, যেখানে বিদেশি কোম্পানিকে ঋণ দেওয়া ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহ করা হয়। পুরো ব্যবসা পরিচালিত হয় বৈদেশিক মুদ্রায়। ব্যাংকের সাধারণ নিয়মকানুন এতে প্রযোজ্য নয়, তবে মুনাফা ও লোকসান হিসাব হয় মূল ব্যাংকের অংশ হিসেবে। বর্তমানে প্রায় ৪০টি ব্যাংক অফশোর ইউনিটের মাধ্যমে এ ধরনের ব্যবসা করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    গ্রাহকের আস্থাই শক্তি, ঘুরে দাঁড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এবি ব্যাংক

    এপ্রিল 12, 2026
    আন্তর্জাতিক

    যেসব কারণে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র

    এপ্রিল 12, 2026
    অর্থনীতি

    বাজেটের আকার বাড়ছে ১৮ শতাংশ—কী থাকছে নতুন পরিকল্পনায়?

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.