Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একীভূত ইসলামী ব্যাংকের শেয়ার ‘শূন্য’ ঘোষণা: বিএমবিএর তিন প্রস্তাব
    ব্যাংক

    একীভূত ইসলামী ব্যাংকের শেয়ার ‘শূন্য’ ঘোষণা: বিএমবিএর তিন প্রস্তাব

    মনিরুজ্জামাননভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ারমূল্য একযোগে ‘শূন্য’ হিসেবে ঘোষণা করা হলে তা কঠোর ও একতরফা সিদ্ধান্ত হবে বলে মনে করছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংগঠনটি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষায় তিনটি প্রস্তাব দিয়েছে।

    আজ (মঙ্গলবার) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রস্তাব জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য ‘শূন্য’ হিসেবে গণ্য করার ঘোষণা এসেছে। এ ঘোষণায় শেয়ারহোল্ডাররা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।

    বিএমবিএ জানিয়েছে, তারা বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা ও কর্তৃত্বকে শ্রদ্ধা জানায়। তবে সাধারণ বিনিয়োগকারীদের বৈধ ও নিয়মমাফিক মূলধন একযোগে ‘শূন্য’ হিসেবে ঘোষণা করা একটি কঠোর ও একতরফা সিদ্ধান্ত।

    সংগঠনটি জানায়, অনেক শেয়ারহোল্ডার দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতে আস্থা রেখে নিয়মিত বিনিয়োগ করেছেন এবং সকল বিধি-বিধান মেনে চলেছেন। যথাযথ মূল্যায়ন, স্বতন্ত্র নিরীক্ষা এবং কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী শেয়ারহোল্ডারদের সম্মতি ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ন করতে পারে।

    বিএমবিএ মনে করে, এই সিদ্ধান্ত পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিদ্যমান শেয়ারহোল্ডারদের সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা যুক্তিসংগত নয়।

    সংগঠনটি সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় তিনটি প্রস্তাব দিয়েছে:

    ১. শেয়ারমূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য স্বতন্ত্র ও যুক্তিসংগত মূল্যায়ন কমিটি গঠন করা।
    ২. চূড়ান্ত সিদ্ধান্তের আগে শেয়ারহোল্ডারদের মতামত ও ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ দেওয়া।
    ৩. একীভূতকরণ বা পুনর্গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ বা সমন্বিত সমাধান কাঠামো বিবেচনা করা।

    বিএমবিএ আশা করছে, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থাগুলো বিষয়টি মানবিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করবেন। দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিনিয়োগকারীদের ন্যায্য অধিকারও সমানভাবে রক্ষা করা সম্ভব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    চলমান ঋণ নবায়নে সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

    মার্চ 3, 2026
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংক: মুনাফা কাটায় ক্ষুব্ধ ৭৫ লাখ আমানতকারী

    মার্চ 3, 2026
    ব্যাংক

    রফতানিমুখী শিল্পে বেতন দিতে বিশেষ ঋণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.