Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তফসিলি ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
    ব্যাংক

    তফসিলি ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    মনিরুজ্জামানডিসেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গতকাল সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করার প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত সার্কুলার পাঠানো হয়েছে।

    সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি তফসিলি ব্যাংকের স্বীকৃতি পাবে। প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী ব্যাংককে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা জমা সহ অন্যান্য শর্ত পূরণ করায় গত ৩০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তর করা হয়েছে এবং দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এর ফলে দেশে মোট ব্যাংকের সংখ্যা বেড়ে ৬৩টি হলো। সরকারি মালিকানাধীন ব্যাংকের সংখ্যা ১০টি, বেসরকারি ব্যাংক ৪৩টি এবং বিদেশি ব্যাংক নয়টি। তবে পাঁচটি ব্যাংক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করায় বেসরকারি তফসিলি ব্যাংক ৫টি বাদ যাবে। ফলে তফসিলি ব্যাংকের সংখ্যা ৩৮টিতে দাঁড়াবে এবং মোট তফসিলি ব্যাংকের সংখ্যা কমে ৫৮টি হবে। নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূলধনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ রাষ্ট্র-মালিকানাধীন এবং শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করছে। আমানতকারীরা তাদের আমানতের নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকবেন। ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং একীভূতকরণ সম্পন্ন হলে তা দ্রুত পরিশোধ করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝুঁকিতে ৫৮০ রপ্তানি প্রতিষ্ঠান

    মার্চ 17, 2026
    ব্যাংক

    আমদানিকারকের নামে ‘জাহাজি দলিল’ ইস্যুর অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

    মার্চ 17, 2026
    অর্থনীতি

    এলএনজি ব্যয় কমানো সম্ভব নবায়নযোগ্য শক্তি দিয়ে

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.