Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার

    মনিরুজ্জামানডিসেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের পর ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। গতকাল মঙ্গলবার, (২ ডিসেম্বর) ব্যাংকটির কার্যক্রম চালু হয়। পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন প্রতিষ্ঠানের আমানতকারীরা আগামী রোববার থেকে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

    গতকাল দুপুরে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন, ব্যাংকের ভিশন–মিশন, আইনকানুন ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা ছিল বৈঠকের মূল বিষয়। সামনে একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটিকে দাঁড় করানোর পাশাপাশি পাঁচ ব্যাংককে আইনসম্মতভাবে একীভূত করার কাজ এগিয়ে নেওয়া হবে।

    বাংলাদেশ ব্যাংক আশা করছে, পাঁচ ব্যাংক একীভূত হওয়ায় ইসলামি ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অস্থিরতা কাটবে। আগামী সপ্তাহ থেকেই আমানত ফেরত দেওয়া শুরু হবে। উচ্চ অঙ্কের আমানত ফেরতে আলাদা রোডম্যাপ তৈরি করা হচ্ছে।

    এর আগে গত রোববার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ বোর্ড সভায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়। পরে বাংলাদেশ ব্যাংক নতুন প্রতিষ্ঠানের লাইসেন্স হস্তান্তর করে।

    মতিঝিলের সেনাকল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আসছে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

    সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সবাই ব্যাংক ঋণ পাবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মার্চ 9, 2026
    ব্যাংক

    চার বছরে ১ লাখ ৫২ হাজার কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক

    মার্চ 9, 2026
    ব্যাংক

    ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: বাংলাদেশ ব্যাংক

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.