Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চিন্তা নেই গ্রাহকদের, আমানতের নিরাপত্তা দেবে সরকার
    ব্যাংক

    চিন্তা নেই গ্রাহকদের, আমানতের নিরাপত্তা দেবে সরকার

    মনিরুজ্জামানডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। তাদের আমানতের পূর্ণ নিরাপত্তা দেবে সরকার। এমন আশ্বাস দিয়েছেন সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

    সংকটে থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করে এই নতুন ব্যাংক গঠন করা হয়েছে। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হলরুমে অনুষ্ঠিত ব্যাংকটির প্রথম বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।

    ড. আইয়ুব মিয়া বলেন, গ্রাহকদের কোনো উদ্বেগের প্রয়োজন নেই। এই ব্যাংকের মালিক সরকার। আমানতের নিরাপত্তার দায়িত্বও সরকারের। তিনি জানান, দেশে আর কোনো ব্যাংকের মূলধন ৩৫ হাজার কোটি টাকা নেই। ইতোমধ্যে সরকার মূলধন হিসেবে ব্যাংকের হিসাবে ২০ হাজার কোটি টাকা পাঠিয়েছে। চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বোর্ড সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভায় ড. আইয়ুব মিয়া বলেন, লাইসেন্স পাওয়ার পর এটাই নতুন ব্যাংকের প্রথম বোর্ড মিটিং। তাদের প্রধান লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব ব্যাংকিং কার্যক্রম শুরু করা। তিনি জানান, ব্যাংকটির ব্যবসায়িক লক্ষ্য থাকবে দেশের এসএমই ও সিএসএমই খাত। তিনি আরও বলেন, আজকের সভায় ব্যাংকের নতুন লোগো ও স্লোগান চূড়ান্ত করা হয়েছে। ব্যাংকের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’। চেয়ারম্যান জানান, চলতি মাসের মধ্যেই আমানতকারীদের ইন্স্যুরেন্স ফান্ডের অর্থ পরিশোধ করা হবে। এ জন্য ব্যাংকটি আর্থিকভাবে পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে পাঁচটি ব্যাংকের একীভূত সফটওয়্যার ও আইটি ডেভেলপমেন্ট কার্যক্রমে কিছুটা সময় লাগছে।

    তিনি বলেন, বৈঠকে গভর্নর দ্রুত ব্যাংকিং কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন, যাতে আমানতকারীরা নিয়মিত লেনদেন করতে পারেন। একই সঙ্গে সৎ কর্মকর্তাদের নিয়ে শক্তিশালী কার্যক্রম শুরু করা হবে। যেসব অসৎ কর্মকর্তার কারণে অতীতে অর্থ লুটপাট হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যানসহ সাতজন পরিচালক উপস্থিত ছিলেন।

    ড. আইয়ুব মিয়া বলেন, একীভূত পাঁচটি ব্যাংকের কর্মচারীদের বেতন কাঠামো ছিল ভিন্ন ভিন্ন। এখন নতুন ব্যাংকের আওতায় সবার জন্য একটি ইউনিফাইড বেতন কাঠামো তৈরি করা হবে। বোর্ড সভা শেষে পরিচালকরা সচিবালয়ে গিয়ে অর্থ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা ব্যাংকের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। জানা গেছে, ইতোমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই একজন এমডি নিয়োগ দেওয়া হবে।

    সভায় ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি রেজল্যুশনের আওতায় থাকা পাঁচটি ব্যাংকের প্রশাসকরাও সভায় অংশ নেন।

    সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের জন্য পাঁচটি দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করা হয়েছে। এগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। চলতি বছরের ৯ নভেম্বর নতুন ব্যাংক গঠনের জন্য লেটার অব ইনটেন্ট বা অনুমোদনের চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ২ ডিসেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    দল ও পরিবারের প্রভাবমুক্ত হবে ইসলামী ব্যাংক: গভর্নর

    মার্চ 17, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকের নতুন পরিচালক আব্দুল হামিদ

    মার্চ 17, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকের পরিচালক আবদুল জলিলকে অপসারণের কারণ

    মার্চ 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.