Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রবাসী আয়ের শীর্ষে আবারও সৌদি আরব
    ব্যাংক

    প্রবাসী আয়ের শীর্ষে আবারও সৌদি আরব

    মনিরুজ্জামানডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে প্রবাসী আয়ের প্রবাহ আবারও স্বাভাবিক ধারায় ফিরছে। যেসব দেশে বেশি সংখ্যক বাংলাদেশি কর্মরত, সেখান থেকেই এখন মূলত বেশি রেমিট্যান্স আসছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রবাসী আয়ের শীর্ষ উৎস হিসেবে আবারও প্রথম স্থানে উঠে এসেছে সৌদি আরব। একসময় তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে পঞ্চম স্থানে।

    গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্র প্রবাসী আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছিল। তবে সাম্প্রতিক পাঁচ মাসের চিত্রে সেই অবস্থান বদলেছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রবাসী আয়ের পর্যালোচনায় দেখা যায়, সৌদি আরবের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মালয়েশিয়া।

    ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগে যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু রেমিট্যান্স প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য দেশ থেকে পাঠানো অর্থও উৎস দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দেখানো হতো। সেই তথ্য সংশোধনের পর এখন দেশভিত্তিক প্রকৃত প্রবাসী আয়ের চিত্র স্পষ্ট হচ্ছে।

    বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, জুলাই-নভেম্বর সময়ে সৌদি আরব থেকে দেশে এসেছে সর্বোচ্চ ২০৫ কোটি ডলার। যুক্তরাজ্য থেকে এসেছে ১৬৭ কোটি ডলার। ইউএই থেকে এসেছে ১৫৮ কোটি ডলার। মালয়েশিয়া থেকে এসেছে ১৪৩ কোটি ডলার। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৩ কোটি ডলার। একই সময়ে ইতালি থেকে এসেছে ৮৩ কোটি ডলার। ওমান থেকে এসেছে ৭৭ কোটি ডলার। কুয়েত থেকে এসেছে ৬৪ কোটি ডলার। কাতার থেকে এসেছে ৫৯ কোটি ডলার। সিঙ্গাপুর থেকে এসেছে ৫৫ কোটি ডলার।

    সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী কাজ করেন। ইউএই, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন ও মালয়েশিয়াতেও বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মূলত শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীরা অবস্থান করছেন।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩০৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। শুধু নভেম্বর মাসেই রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক এনেছে ৫৮ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংক এনেছে ২৯ কোটি ৫৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলো এনেছে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ডলার।

    এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৩৩ কোটি ডলারের প্রবাসী আয় আসে। ২০২৩-২৪ অর্থবছরে এই অঙ্ক ছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার। গত মার্চ মাসে একক মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় আসে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

    চলতি মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা ২০০ কোটি ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে ব্যাংকাররা আশা করছেন।

    এদিকে ডলারের সংকটও অনেকটাই কেটে গেছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। ব্যাংক থেকে ডলার কেনা এবং বৈদেশিক মুদ্রার ধারাবাহিক প্রবাহে রিজার্ভ বাড়তির দিকেই রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    দল ও পরিবারের প্রভাবমুক্ত হবে ইসলামী ব্যাংক: গভর্নর

    মার্চ 17, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকের নতুন পরিচালক আব্দুল হামিদ

    মার্চ 17, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকের পরিচালক আবদুল জলিলকে অপসারণের কারণ

    মার্চ 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.