Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩৪৫ কোটি টাকার মূলধন বৃদ্ধি করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
    ব্যাংক

    ৩৪৫ কোটি টাকার মূলধন বৃদ্ধি করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

    মনিরুজ্জামানজানুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি মূলধন কাঠামো আরও শক্তিশালী করতে নতুন করে ৩৪৬ কোটি টাকা টিয়ার-১ মূলধন সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। ব্যাংকটির ভবিষ্যৎ সম্প্রসারণ ও ঝুঁকিভিত্তিক মূলধন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ।

    ব্যাংকের পরিচালনা পর্ষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পরিকল্পনাটি বাস্তবায়ন হবে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক প্রকাশনায় এ তথ্য জানানো হয়।

    প্রস্তাবিত এই মূলধন সংগ্রহ ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধনের প্রায় ৩২ শতাংশ। বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৮১ কোটি টাকা। ২০২৪ সালের শেষে ব্যাংকটির মোট প্রথম স্তরের মূলধন দাঁড়ায় ২ হাজার ৪৬৭ কোটি ৫৩ লাখ টাকা। একই সময়ে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ছিল ১৩ দশমিক ৬২ শতাংশ, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ১২ দশমিক ৫০ শতাংশের চেয়ে বেশি।

    এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অর্থনৈতিক ও নিয়ন্ত্রক পরিবেশে পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন অবস্থান আরও শক্তিশালী করতেই পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা অনুসরণ করে রাইটস শেয়ার, প্রেফারেন্স শেয়ার, বন্ড অথবা অন্য কোনো উপযুক্ত উপায়ে এই মূলধন সংগ্রহ করা হতে পারে। প্রথম স্তরের মূলধনকে ব্যাংকিং খাতে সবচেয়ে মানসম্মত মূলধন হিসেবে ধরা হয়। সাধারণ শেয়ার, সঞ্চিত মুনাফা ও ঘোষিত রিজার্ভ নিয়ে গঠিত এই মূলধন লোকসান সামাল দেওয়ার প্রধান ভরসা।

    ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২০৩ কোটি ৮৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা ছিল ২০৩ কোটি ৭৪ লাখ টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় অপরিবর্তিত থেকে ১ টাকা ৮৮ পয়সা ছিল।

    অন্যদিকে, ২০২৪ অর্থবছরে ব্যাংকটি মোট ৩১৬ কোটি ৬৫ লাখ টাকা নিট মুনাফা অর্জন করে। ওই বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ২২ পয়সা। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ইসলামী ব্যাংকের পরিচালককে অপসারণ

    মার্চ 17, 2026
    ব্যাংক

    আমদানিকারকের নামে ‘জাহাজি দলিল’ ইস্যুর অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

    মার্চ 17, 2026
    ব্যাংক

    ৩১ মার্চের মধ্যে সব ব্যাংক ও এমএফএসে ক্যাশলেস ইউনিট গঠনের নির্দেশ

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.