Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এমএফএস খাতে প্রবেশ করছে ইসলামী ব্যাংক
    ব্যাংক

    এমএফএস খাতে প্রবেশ করছে ইসলামী ব্যাংক

    মনিরুজ্জামানজানুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) খাতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদ একটি সহযোগী (সাবসিডিয়ারি) কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে।

    আজ রোববার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩৮৯তম বোর্ড সভায় এমএফএস সেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় সব ধরনের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে নতুন এই সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি এমএফএস কার্যক্রম পরিচালনা করবে।

    ব্যাংক সূত্রে জানানো হয়েছে, প্রস্তাবিত সাবসিডিয়ারি কোম্পানিটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১ হাজার কোটি টাকা। প্রাথমিকভাবে পরিশোধিত মূলধন থাকবে ৫০ কোটি টাকা, যা ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে বৃদ্ধি করা হবে।

    নতুন প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে। অবশিষ্ট শেয়ারসমূহ বাংলাদেশ ব্যাংকের এমএফএস সংক্রান্ত নির্দেশিকা অনুসারে কৌশলগত বিনিয়োগকারীদের কাছে অফার করা হতে পারে।

    বাজার সংশ্লিষ্টদের মতে, ইসলামী ব্যাংকের মতো বৃহৎ শাখা-নেটওয়ার্কসমৃদ্ধ একটি ব্যাংকের এমএফএস খাতে প্রবেশ প্রতিযোগিতা আরও জোরদার করবে। বর্তমানে বিকাশ, নগদ ও রকেটসহ কয়েকটি প্রতিষ্ঠান এমএফএস বাজারে সক্রিয়। নতুন সাবসিডিয়ারি যুক্ত হলে গ্রাহকরা আরও বিকল্প সেবা পাওয়ার সুযোগ পাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গভর্নর নিয়োগ বাতিলের দাবি টিআইবির

    মার্চ 5, 2026
    অর্থনীতি

    দেশের অর্থনৈতিক স্থিতিশিলতার চাবি কার হাতে?

    মার্চ 5, 2026
    অপরাধ

    শ্যাডো ব্যাংকিং: এমএফএস ও সাইফুজ্জামানের সম্পদ জালিয়াতির অভিযোগ

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.