Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৫ সালে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স এসেছে ২০ হাজার কোটি টাকা
    ব্যাংক

    ২০২৫ সালে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স এসেছে ২০ হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানজানুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫ সালে প্রবাসীরা দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে প্রায় ২০ হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন। এই অর্থ পেয়েছেন প্রায় ৪১ লাখ বিকাশ অ্যাকাউন্টধারী, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। বৈধ, নিরাপদ ও তাৎক্ষণিক লেনদেনের সুবিধার কারণে প্রবাসী ও তাদের স্বজনদের মধ্যে বিকাশের আস্থা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

    একই বছরে দেশে মোট রেমিটেন্স এসেছে রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় ২২ শতাংশ বেশি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) মাধ্যমে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বেড়েছে ৯০ শতাংশেরও বেশি। সহজ ও দ্রুত সেবার কারণে বিকাশের মতো এমএফএস প্ল্যাটফর্মে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

    বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশ থেকে ১৩৫টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) সরাসরি বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাচ্ছে। এসব রেমিটেন্স ২৭টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সেটেলমেন্ট হয়ে প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ তাৎক্ষণিকভাবে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে।

    রেমিটেন্স ব্যবস্থাপনা আরও সহজ করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘রেমিটেন্স স্টেটমেন্ট’ সুবিধা। এর মাধ্যমে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী রেমিটেন্সের হিসাব ও স্টেটমেন্ট সংগ্রহ করতে পারছেন। এটি আয়কর রিটার্ন দাখিলেও সহায়ক।

    বিকাশ অ্যাকাউন্টে প্রাপ্ত রেমিটেন্স দেশের যেকোনো এজেন্ট পয়েন্টের পাশাপাশি আড়াই হাজারের বেশি এটিএম বুথ থেকেও ক্যাশ আউট করা যাচ্ছে। প্রতি হাজারে মাত্র ৭ টাকা খরচে এই সুবিধা গ্রাহকরা পাচ্ছেন। এছাড়াও বিকাশ অ্যাপ থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডিপিএস খোলা, ইউটিলিটি বিল পরিশোধ, শিক্ষা ফি প্রদান ও কেনাকাটাসহ নানামুখী আর্থিক লেনদেনের সুবিধা মিলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    ব্যাংক ঋণ থাকলে যেভাবে জাকাতের হিসাব করবেন

    মার্চ 15, 2026
    ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের প্রধানের যোগ্যতা কেমন হওয়া উচিত?

    মার্চ 15, 2026
    ব্যাংক

    এক বছরে নারী ব্যাংকার কমেছে ২৫৮৮ জন

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.