Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ৯.৫% মুনাফা
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ৯.৫% মুনাফা

    মনিরুজ্জামানজানুয়ারি 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৬ সাল থেকে তাদের জমাকৃত অর্থের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে মুনাফা পাবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন।

    আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, এই মুনাফার হার হবে সম্পূর্ণ বাজারভিত্তিক ও প্রতিযোগিতামূলক। তিনি জানান, এক বছরের বেশি মেয়াদি আমানতের ক্ষেত্রে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৫ শতাংশ। এক বছরের কম মেয়াদি আমানতে মুনাফা পাওয়া যাবে ৯ শতাংশ হারে। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই এই হার কার্যকর হয়েছে।

    ২০২৪ ও ২০২৫ সালে সরকারের ৪ শতাংশ সহায়তা:

    গভর্নর জানান, ২০২৪ ও ২০২৫ সালে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। কারণ, একীভূত হওয়া পাঁচটি ব্যাংক ওই দুই বছর বড় অঙ্কের লোকসানে ছিল। ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী লোকসানে থাকলে আমানতকারীদের মুনাফা দেওয়ার সুযোগ নেই। তবে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকার বিশেষ অনুকম্পা হিসেবে এই ৪ শতাংশ মুনাফা দিচ্ছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা।

    মাসিক ডিপোজিটে নিয়মিত মুনাফা:

    সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাসিক ডিপোজিট স্কিমের বিপরীতে আমানতকারীরা মাসভিত্তিক মুনাফা তুলতে পারবেন। এছাড়া সঞ্চয়ী ও চলতি হিসাবের পাশাপাশি মেয়াদি আমানত থেকেও সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ থাকবে। এর বেশি অর্থ তুলতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। রেমিট্যান্স ও সঞ্চয়পত্রের বিপরীতে জমা অর্থ ও মুনাফা তাৎক্ষণিকভাবে উত্তোলন করা যাবে।

    গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে ঘিরে একটি দুষ্টুচক্র উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর চেষ্টা করছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তিনি জোর দিয়ে বলেন, সব আমানতকারীর মূল আমানত সম্পূর্ণ নিরাপদ। পর্যায়ক্রমে সবাই তাদের অর্থ ফেরত পাবেন। সরকার ও বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

    গভর্নর আরো বলেন, আমানতকারীদের অভিযোগ সরাসরি গ্রহণের জন্য আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ব্যাংক একটি হটলাইন চালু করবে বলে জানান গভর্নর।

    ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে।

    এই পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর জমা অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা, যার মধ্যে প্রায় ৭৭ শতাংশ বর্তমানে খেলাপি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    মার্চ 13, 2026
    ব্যাংক

    ঈদে চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা

    মার্চ 13, 2026
    ব্যাংক

    নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.