Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমানতকারীদের স্বস্তি খবর, ফেব্রুয়ারি থেকে মিলবে মুনাফা
    ব্যাংক

    আমানতকারীদের স্বস্তি খবর, ফেব্রুয়ারি থেকে মিলবে মুনাফা

    মনিরুজ্জামানজানুয়ারি 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির খবর পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকটির আমানতকারীরা তাদের জমা টাকার ওপর মাসিকভিত্তিক মুনাফা তুলতে পারবেন। একই সঙ্গে সঞ্চয়ী ও চলতি হিসাবের পাশাপাশি মেয়াদি আমানতের বিপরীতেও সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ থাকছে।

    গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, রেমিট্যান্স ও সঞ্চয়পত্রের বিপরীতে অর্জিত মুনাফাও এখন থেকে তাৎক্ষণিকভাবে তোলা যাবে। পাশাপাশি চলতি বছর থেকেই ব্যাংকটিতে বাজারভিত্তিক হারে মুনাফা কার্যকর হয়েছে।

    গভর্নরের ভাষ্য অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকসহ একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের লেনদেন পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে। তিনি জানান, ব্যাংকটিকে ঘিরে কিছু মহলে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা নিরসনে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে কাজ করছে।

    ড. আহসান এইচ মনসুর বলেন, কোনো পরিকল্পনাই শতভাগ নিখুঁতভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। বাস্তবায়নের পথে সমস্যা চিহ্নিত করে সময়ের সঙ্গে সঙ্গে সমাধান করা হয়। তবে তিনি অভিযোগ করেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে একীভূত ব্যাংকের কার্যক্রমে বাধা দেওয়ার অপচেষ্টা করছে।

    আমানতকারীদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে গভর্নর বলেন, সব গ্রাহকের মূল আমানত সম্পূর্ণ নিরাপদ এবং তা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এই বিষয়ে আগেও গ্রাহকদের জানানো হয়েছে। বর্তমানে যেকোনো স্কিম থেকে একজন গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন।

    মুনাফার হার প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে পুরোপুরি বাজারদরে মুনাফা কার্যকর হয়েছে। এক বছরের বেশি মেয়াদি আমানতে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৫ শতাংশ, আর এক বছরের কম মেয়াদি আমানতে ৯ শতাংশ।

    আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকার দুই বছরের জন্য যে ৪ শতাংশ সহায়তা দিচ্ছে, এতে অতিরিক্ত প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানান গভর্নর। এ কারণে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

    এ ছাড়া তিনি জানান, আমানতকারীরা প্রতি ছয় মাস অন্তর এক লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। এভাবে একজন গ্রাহক তার মোট আমানতের সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাবেন, যা তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    ব্যাংক ঋণ থাকলে যেভাবে জাকাতের হিসাব করবেন

    মার্চ 15, 2026
    ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের প্রধানের যোগ্যতা কেমন হওয়া উচিত?

    মার্চ 15, 2026
    ব্যাংক

    এক বছরে নারী ব্যাংকার কমেছে ২৫৮৮ জন

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.