Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হলেন ইউনুছ
    ব্যাংক

    শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হলেন ইউনুছ

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে শিল্পপতি মোহাম্মদ ইউনুছকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। একই সভায় মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন। এ ছাড়া পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফকির আখতারুজ্জামান।

    নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তিন দশকের বেশি সময় ধরে শিল্প ও বাণিজ্য খাতে সক্রিয়। কাগজ, তথ্যপ্রযুক্তি, বীমা, মার্চেন্ট ব্যাংক, কৃষি, রাবার, বস্ত্র ও হিমাগার শিল্পে তাঁর বিস্তৃত ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড, ইউনুছ কোল্ড স্টোরেজ লিমিটেড, অনন্ত পেপার মিলস লিমিটেড, ইউনুছ পেপার মিলস লিমিটেড, ইউনুছ ফাইন পেপার মিলস লিমিটেড, ইউনুছ স্পিনিং মিলস লিমিটেড, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস লিমিটেড এবং ইউনুছ অফসেট পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

    মিডিয়া অঙ্গনেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম সোনালী নিউজ ডট কমের প্রকাশক। পাশাপাশি দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ও দিগন্ত টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত। ব্যবসার বাইরে শিক্ষা খাতেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। এ ছাড়া গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

    পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকা জেলার বংশালে জন্মগ্রহণ করেন। তিনি চার দশকের বেশি সময় ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। রূপসা ট্রেডিং করপোরেশন ও মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি তিনি প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যান। ব্যাংক ও আর্থিক খাতেও তাঁর ভূমিকা রয়েছে। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান এবং ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের একজন স্পনসর শেয়ার হোল্ডার।

    শিক্ষা খাতে মহিউদ্দিন আহমেদের সম্পৃক্ততাও উল্লেখযোগ্য। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং গভর্নিং বোর্ডের সদস্য ছিলেন। এ ছাড়া বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর অবদানও স্বীকৃত।

    পরিচালক পর্ষদের অপর নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান ১৯৫৬ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাঁচরুখীতে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষে তিনি ব্যবসায় যুক্ত হন। তিন দশকের বেশি অভিজ্ঞতায় তিনি নিট গার্মেন্টস খাতে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি নিট গার্মেন্টস খাতের পথপ্রদর্শক প্রতিষ্ঠান ফকির নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানটি একাধিকবার জাতীয় রপ্তানি ট্রফি—গোল্ড ও সিলভার—অর্জন করেছে।

    জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ধারাবাহিকভাবে সিআইপি হিসেবে মনোনীত করে আসছে। তিনি এফকেএল স্পিনিং লিমিটেড ও জামান অ্যাগ্রো ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি ফকির ইকো নিটওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান এবং ঢাকার সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    ব্যবসার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতেও ফকির আখতারুজ্জামানের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি পারিবারিকভাবে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির হাইস্কুল, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ এবং মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়াহ পরিচালনা করে আসছেন। এ ছাড়া তিনি বিজিএমইএ, বিটিএমইএ, পূর্বাচল ক্লাব ও অল কমিউনিটি ক্লাবের সম্মানিত সদস্য। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আমদানিকারকের নামে ‘জাহাজি দলিল’ ইস্যুর অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

    মার্চ 17, 2026
    ব্যাংক

    ৩১ মার্চের মধ্যে সব ব্যাংক ও এমএফএসে ক্যাশলেস ইউনিট গঠনের নির্দেশ

    মার্চ 16, 2026
    ব্যাংক

    রপ্তানিকারকদের জন্য নতুন নিয়ম, ব্যবসা হবে দ্রুত ও সহজ

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.