Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হলেন সিদ্দিকুর রহমান
    ব্যাংক

    স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হলেন সিদ্দিকুর রহমান

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. সিদ্দিকুর রহমান। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটির জনসংযোগ বিভাগ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের আগস্টে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন সিদ্দিকুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ব্যাংকের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং শরিয়াহভিত্তিক কাঠামো সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক, চিফ রিস্ক অফিসার (সিআরও) ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশে ৩১ বছরের কর্মজীবনে ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য।

    আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে সিদ্দিকুর রহমান প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ও যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) স্বীকৃতি অর্জন করেছেন। ইসলামী ব্যাংকিংয়ে তিন দশকের বেশি অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বাহরাইনভিত্তিক এএওআইএফআই থেকে সার্টিফাইড শরিয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলোশিপপ্রাপ্ত।

    শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন। পেশাগত দক্ষতা উন্নয়নে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি এবং আইবিটিআরএ থেকে ডিপ্লোমা ইন ইসলামী ব্যাংকিং (ডিআইবি) সম্পন্ন করেছেন।

    পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আমদানিকারকের নামে ‘জাহাজি দলিল’ ইস্যুর অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

    মার্চ 17, 2026
    ব্যাংক

    ৩১ মার্চের মধ্যে সব ব্যাংক ও এমএফএসে ক্যাশলেস ইউনিট গঠনের নির্দেশ

    মার্চ 16, 2026
    ব্যাংক

    রপ্তানিকারকদের জন্য নতুন নিয়ম, ব্যবসা হবে দ্রুত ও সহজ

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.