Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Tue, Feb 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গৃহঋণ পরিশোধে শিথিলতায় নতুন নিয়ম
    ব্যাংক

    গৃহঋণ পরিশোধে শিথিলতায় নতুন নিয়ম

    মনিরুজ্জামানFebruary 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রাহকের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় গৃহঋণের পরিশোধে নতুন ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গৃহঋণের প্রথম ও দ্বিতীয় মেয়াদে পুনঃতফসিলে বিশেষ সুবিধা পাবেন ঋণগ্রহীতারা।

    নতুন সার্কুলার অনুযায়ী, কোনো গ্রাহক তার গৃহঋণ খেলাপি হলে প্রথম পুনঃতফসিলে ঋণের অবশিষ্ট মেয়াদের সঙ্গে অতিরিক্ত ৩০ শতাংশ সময় পাবেন। এছাড়া প্রতিটি পুনঃতফসিলে ছয় মাসের গ্রেস পিরিয়ড থাকবে। উদাহরণস্বরূপ, একজন গ্রাহকের গৃহঋণের মেয়াদ ২০ বছর এবং তিনি ১০ বছর পর খেলাপি হন। এ ক্ষেত্রে প্রথম মেয়াদে পুনঃতফসিল করলে অবশিষ্ট ১০ বছরের সঙ্গে ৩০ শতাংশ অতিরিক্ত সময় যোগ হবে। অর্থাৎ তিনি মোট ১৩ বছর ৬ মাসের মতো সময় পাবেন। এর আগে এই সময়সীমা সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত নির্ধারিত ছিল।

    বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য হলো, পুনঃতফসিলকৃত ঋণের কিস্তি নিয়মিত পরিশোধে উৎসাহিত করা এবং গ্রাহকের পরিশোধ সক্ষমতা বজায় রাখা। সার্কুলারে আরও বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে পুনঃতফসিলে গ্রাহক অতিরিক্ত ২০ শতাংশ সময় পাবেন। তৃতীয় ও চতুর্থ মেয়াদে ঋণের অবশিষ্ট মেয়াদই সময় হিসেবে গণ্য হবে। তবে ঋণগ্রহীতার সর্বোচ্চ বয়স ৬৫ বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। শেষ কিস্তি পরিশোধের তারিখ কোনোভাবেই ৬৫ বছর অতিক্রম করতে পারবে না।

    বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “সাধারণত নির্ধারিত আয়ের মানুষই গৃহঋণ নেন। ঋণ খেলাপি হলে পুনঃতফসিলের মেয়াদ সীমিত থাকায় পরিশোধ ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।”

    তবে ঋণের ডাউন পেমেন্ট আগের মতোই প্রযোজ্য থাকবে। প্রথম ও দ্বিতীয় বার মেয়াদোত্তীর্ণ ঋণের জন্য ৭ শতাংশ বা মোট বকেয়া ঋণের ৪ শতাংশ পরিশোধ করতে হবে। তৃতীয় ও চতুর্থ মেয়াদে প্রথম দুই বারের সঙ্গে অতিরিক্ত এক বছর যুক্ত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    মূল্যস্ফীতি ৭ শতাংশে নামা না পর্যন্ত সংকোচনমূলক নীতি বজায় থাকবে

    February 9, 2026
    ব্যাংক

    স্মারক স্বর্ণ-রৌপ্য মুদ্রার মূল্যে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক

    February 9, 2026
    ব্যাংক

    মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ৪ দিনের সীমাবদ্ধতা

    February 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.