Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মে মাস থেকে তারল্য প্রবাহ কমাবে বাংলাদেশ ব্যাংক
    ব্যাংক

    মে মাস থেকে তারল্য প্রবাহ কমাবে বাংলাদেশ ব্যাংক

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 28, 2026Updated:ফেব্রুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের মে মাস থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য তারল্য সহায়তার কাঠামো বদলে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাজারে অর্থের প্রবাহ কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩ মে থেকে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো কেবল সাত দিন মেয়াদি রেপো সুবিধা পাবে। আগে তারা সাত দিন ও ১৪ দিন—দুই মেয়াদেই ঋণ নিতে পারত। এরও আগে ২৮ দিন মেয়াদি রেপো চালু ছিল। তবে সেটি গত বছরের এপ্রিলে বন্ধ করা হয়।

    সম্প্রতি প্রকাশিত ‘গাইডলাইনস ফর ওপেন মার্কেট অপারেশনস’-এ বলা হয়েছে, ৩ মে থেকে সাত দিন ছাড়া অন্য কোনো মেয়াদের রেপো থাকবে না। একই সঙ্গে সিকিউরিটিজের বাজারমূল্যের ওপর ৫ শতাংশ ‘হেয়ারকাট’ নির্ধারণ করা হয়েছে। রেপো বা পুনঃক্রয় চুক্তির মাধ্যমে ব্যাংকগুলো স্বল্পমেয়াদি তারল্য ঘাটতি পূরণে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেয়। এই ব্যবস্থায় সরকারি সিকিউরিটিজ কেনাবেচার মাধ্যমে সুদের হার নির্ধারিত হয় এবং বাজারে অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়।

    কেন এই সিদ্ধান্ত:

    বিশেষজ্ঞরা বলেছেন, রেপো সুবিধা সাত দিনের মধ্যে সীমাবদ্ধ হলে ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা কমবে। তারা নিজস্ব তারল্য ব্যবস্থাপনায় বেশি মনোযোগ দেবে। এতে আন্তঃব্যাংক বাজারে লেনদেন বাড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো তারল্য সহায়তা কার্যত নতুন অর্থ সৃষ্টির সমান। অতিরিক্ত অর্থ বাজারে গেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি থাকে। তাই সহায়তার মেয়াদ কমানোকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট–এর মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন, বাজারে কেবল সাত দিন মেয়াদি রেপো চালু থাকা ভালো উদ্যোগ। তাঁর ভাষায়, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া মানেই নতুন অর্থ সৃষ্টি, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। তিনি আরও জানান, আগে ব্যাংকগুলো দুটি ইন্সট্রুমেন্ট ব্যবহার করে ঋণ নিতে পারত। এখন সুযোগ একটি। ফলে ব্যাংকগুলো কল মানি মার্কেটের দিকে বেশি ঝুঁকতে পারে।

    বাংলাদেশ ব্যাংক–এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি অর্থবছরে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার কেনা হয়েছে। এতে বাজারে ৭০ হাজার কোটি টাকার বেশি অর্থ প্রবেশ করেছে। ফলে ব্যাংকগুলোর কাছে এখন তুলনামূলকভাবে পর্যাপ্ত তারল্য রয়েছে। এই প্রেক্ষাপটে ১৪ দিন মেয়াদি রেপো বন্ধে বড় সমস্যা হওয়ার আশঙ্কা কম।

    একটি বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগে রেপো থেকে পাওয়া অর্থ দিয়ে একটি ব্যাংক নিজের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তঃব্যাংক বাজারেও ঋণ দিত। এখন মেয়াদ সাত দিনে সীমাবদ্ধ হওয়ায় সেই সুযোগ কমবে। ব্যাংকগুলো নিজেদের তারল্য চাহিদা পূরণেই বেশি মনোযোগ দেবে।

    আরেক কর্মকর্তা জানান, ১৪ ও ২৮ দিন মেয়াদি রেপো সুবিধা নিয়ে কিছু ব্যাংক কম সুদে ঋণ নিয়ে বেশি মুনাফার ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছিল। ২৮ দিনের সুবিধা আগেই বন্ধ হয়েছে। এবার ১৪ দিনের রেপোও প্রত্যাহার করা হলো। ইন্টারেস্ট রেট করিডর অনুযায়ী ওপেন মার্কেট অপারেশনস আরও কার্যকর করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ৩১ মার্চের মধ্যে সব ব্যাংক ও এমএফএসে ক্যাশলেস ইউনিট গঠনের নির্দেশ

    মার্চ 16, 2026
    ব্যাংক

    রপ্তানিকারকদের জন্য নতুন নিয়ম, ব্যবসা হবে দ্রুত ও সহজ

    মার্চ 16, 2026
    ব্যাংক

    বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ সহজ করল বাংলাদেশ ব্যাংক

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.