Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকার্স ক্লাবের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক রশীদ
    ব্যাংক

    ব্যাংকার্স ক্লাবের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক রশীদ

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যাংকারদের ঐতিহ্যবাহী সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের নতুন নেতৃত্ব নির্ধারিত হয়েছে। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাশেদ আকতার। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন রশীদ-উন-নবী।

    আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন কর্মকর্তা প্রান্ত সরকার তপু ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। ব্যাংকার্স ঐক্য পরিষদ ও সার্বজনীন ব্যাংকার্স পরিষদ—এই দুই প্যানেলের মোট ৪৬ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিযোগিতায় ছিলেন।

    নির্বাচনের ফল অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে বিজয়ী হয়েছে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল। অন্যদিকে সমাজসেবা সম্পাদকসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে জয় পেয়েছে সার্বজনীন ব্যাংকার্স পরিষদ প্যানেল।

    অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি সুবীর কুমার কুন্ডু। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাবেন মোহাম্মদ খায়রুল হাসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমিন মো. মেহেদী হাসান এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম পিন্টু।

    কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক পদে মো. মাহমুদুল হাসান রানা নির্বাচিত হয়েছেন। সমাজসেবা সম্পাদক হয়েছেন হাসিনা ফেরদৌস এবং সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী আজিজুর রহমান।

    কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিতদের তালিকায় রয়েছেন মোহাম্মদ লুৎফুল হাবিব, এম. এম. সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ. ক. ম. রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর ও আজমেরী সুলতানা।

    নির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সদস্যদের কল্যাণে তারা কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    রিজার্ভ চুরি: অন্তর্বর্তী সরকারও বিষয়টি খতিয়ে দেখেনি

    ফেব্রুয়ারি 28, 2026
    ব্যাংক

    বিক্ষোভে ব্যাংক খাতে উদ্বেগের ছায়া

    ফেব্রুয়ারি 28, 2026
    ব্যাংক

    যুদ্ধ, সংকট ও ক্ষমতার পরিবর্তনের মধ্যেও কেন অটল থাকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর?

    ফেব্রুয়ারি 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.