Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

    Najmus Sakibমার্চ 8, 2026Updated:মার্চ 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–এ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগপ্রাপ্ত নাবিল মুস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ না করায় নতুন করে এমডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    রোববার (৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়–এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য নতুন এমডি নিয়োগসংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করে।

    চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি–এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নিয়োগ পাওয়ার পর তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। বাংলাদেশ ব্যাংক–এর একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছিল। তিনি যোগদান না করায় আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

    অর্থ মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তীতে মেয়াদ নবায়নের সুযোগ থাকবে।

    এমডি পদে আবেদনকারীদের ব্যাংকিং খাতে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিইও’র ঠিক নিচের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    এছাড়া ইসলামী ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স, ইসলামী হিসাবব্যবস্থা, মুনাফা বণ্টন পদ্ধতি এবং ইসলামী ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। ডিজিটাল ব্যাংকিং, সাংগঠনিক রূপান্তর অথবা ব্যাংক একীভূতকরণ (মার্জার)–সংক্রান্ত অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীদের বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। কোনো অবস্থাতেই তিনি খেলাপি ঋণগ্রহীতা হতে পারবেন না।

    নিয়োগপ্রাপ্ত এমডি ব্যাংকের করপোরেট, এসএমই, রিটেইল, ট্রেজারি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য এবং ডিজিটাল ব্যাংকিংসহ সব কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং পণ্য উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা এবং মার্জার-পরবর্তী সাংগঠনিক সমন্বয় কার্যক্রম পরিচালনার দায়িত্বও তার ওপর থাকবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্যতার ভিত্তিতে আবেদনপত্র প্রথমে প্রাথমিকভাবে যাচাই করা হবে। পরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের বিষয়ে পটভূমি যাচাই করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের ‘ফিট অ্যান্ড প্রপার’ অনুমোদন নিতে হবে।

    আগ্রহী প্রার্থীদের সিভি, কভার লেটার, শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র সিল করা খামে সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে। পাশাপাশি আবেদনপত্রের একটি পিডিএফ কপি ইমেইলেও পাঠাতে হবে।

    এমডি পদে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।

    উল্লেখ্য, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে রাষ্ট্রায়ত্ত নতুন ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

    সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাড়ে ৪ বছরের সাজা এড়াতে ৩২ বছরের পলাতক জীবন

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

    মার্চ 17, 2026
    ব্যাংক

    ৩১ মার্চের মধ্যে সব ব্যাংক ও এমএফএসে ক্যাশলেস ইউনিট গঠনের নির্দেশ

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.