Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
    ব্যাংক

    সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

    মনিরুজ্জামানমার্চ 9, 2026Updated:মার্চ 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রায়ত্ত নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–তে আবারও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আগের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি দায়িত্ব না নেওয়ায় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার।

    গতকাল রোববার (৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকটির জন্য এমডি নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

    এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা জানান। বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছিল। ফলে তিনি যোগদান না করায় আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতা সন্তোষজনক হলে পরবর্তীতে এই মেয়াদ নবায়নের সুযোগ থাকবে। এমডি পদে আবেদন করতে হলে ব্যাংকিং খাতে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা অথবা প্রধান নির্বাহীর ঠিক নিচের পদে কমপক্ষে দুই বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

    প্রার্থীদের ইসলামী ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স, ইসলামী হিসাবব্যবস্থা, মুনাফা বণ্টন পদ্ধতি এবং ইসলামী ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং, সাংগঠনিক রূপান্তর বা ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে কমপক্ষে ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। কোনো অবস্থাতেই তিনি ঋণ খেলাপি হতে পারবেন না।

    নিয়োগপ্রাপ্ত এমডি ব্যাংকের করপোরেট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, খুচরা ব্যাংকিং, ট্রেজারি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য এবং ডিজিটাল ব্যাংকিংসহ সব কার্যক্রম তদারকি করবেন। একই সঙ্গে শরিয়াহভিত্তিক ব্যাংকিং পণ্য উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং একীভূতকরণের পর সাংগঠনিক সমন্বয় কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করবেন।

    নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে আবেদনপত্র যাচাই করা হবে। এরপর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের পটভূমি যাচাই করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের ‘ফিট অ্যান্ড প্রপার’ অনুমোদন নিতে হবে।

    আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, আবেদনপত্র, শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। আবেদনপত্র সিল করা খামে সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে। পাশাপাশি আবেদনপত্রের একটি পিডিএফ কপি ই-মেইলেও পাঠাতে হবে। এমডি পদে আবেদনের শেষ সময় ২৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।

    উল্লেখ্য, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে রাষ্ট্রায়ত্ত নতুন প্রতিষ্ঠান হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

    নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: বাংলাদেশ ব্যাংক

    মার্চ 9, 2026
    ব্যাংক

    আকুর বিল পরিশোধে রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার

    মার্চ 9, 2026
    ব্যাংক

    ঈদের আগে নতুন টাকা ছাড়বে না বাংলাদেশ ব্যাংক

    মার্চ 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.