ঈদের ছুটির মধ্যেও গ্রাহকদের জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন ব্যাংকের নির্বাচিত কিছু শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব শাখা থেকে সীমিত পরিসরে লেনদেনসহ প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পাওয়া যাবে।
বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত শাখাগুলো ঈদের ছুটির দিনেও আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) কার্যক্রম চালু রাখবে। এর ফলে ব্যবসা-বাণিজ্য ও জরুরি লেনদেনে গ্রাহকরা কিছুটা সুবিধা পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প-ঘন এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো এদিন কার্যক্রম পরিচালনা করবে। ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য স্বল্প বিরতি থাকবে। আগামীকাল যেসব ব্যাংকের শাখা খোলা থাকবে:
*প্রাইম ব্যাংক : আগ্রাবাদ শাখা (চট্টগ্রাম), নারায়ণগঞ্জ শাখা, গণকবাড়ী শাখা (সাভার) ও টঙ্গী শাখা (গাজীপুর) খোলা থাকবে।
*ইসলামী ব্যাংক বাংলাদেশ : আগ্রাবাদ করপোরেট শাখা (চট্টগ্রাম), ঢাকার হেড অফিস কমপ্লেক্স করপোরেট, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখা খোলা থাকবে।
*ব্র্যাক ব্যাংক : মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ (চট্টগ্রাম), রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার (খুলনা), গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা খোলা থাকবে।
*সিটি ব্যাংক : জয়পুরহাট, দিনাজপুর, গোবিন্দগঞ্জ, সিরাজগঞ্জ, সৈয়দপুর, রাজশাহী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া ও রংপুর শাখা খোলা থাকবে।
*এনসিসি ব্যাংক : ও আর নিজাম রোড (চট্টগ্রাম), মতিঝিল, বারিধারা, সাভার, জয়দেবপুর ও বাইপাইল শাখা খোলা থাকবে।
*শাহ্জালাল ইসলামী ব্যাংক : ফরেন এক্সচেঞ্জ শাখা খোলা থাকবে।
*প্রিমিয়ার ব্যাংক : কাওরান বাজার ও মতিঝিল শাখা (ঢাকা); এছাড়া বনানী, গুলশান ও উত্তরা শাখাও খোলা থাকবে।
*মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক : চন্দ্রা, গুলশান, জুবিলি রোড, নারায়ণগঞ্জ বিসিক, প্রিন্সিপাল শাখা, উত্তরা মডেল টাউন, কুষ্টিয়া, খুলনা, যশোর ও লোহাগড়া শাখা।

