Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাক রফতানিতে প্রতিযোগী দেশগুলো ছাড়িয়েছে বাংলাদেশকে
    বাণিজ্য

    পোশাক রফতানিতে প্রতিযোগী দেশগুলো ছাড়িয়েছে বাংলাদেশকে

    মনিরুজ্জামাননভেম্বর 16, 2025Updated:নভেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের প্রধান রফতানি বাজারের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রয়েছে। দেশে তৈরি পোশাকের বড় অংশই এই অঞ্চলে যায়। তবে ২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) বাংলাদেশের পোশাক রফতানি ইইউতে বৃদ্ধির শীর্ষে থাকতে পারলো না।

    এ সময়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি ১৩ শতাংশ বেড়েছে। কিন্তু প্রতিযোগী দেশ কম্বোডিয়া একই সময়ে ২২.৫ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে। ভিয়েতনাম ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশও পিছিয়ে রয়েছে। তথ্য এসেছে ইইউর পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাটের বিশ্লেষণ থেকে। চলতি বছরের প্রথম নয় মাসে ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে ১ হাজার ৫২৫ কোটি ৫২ লাখ ইউরোর পোশাক আমদানি করেছে। ২০২৪ সালের একই সময়ে এটি ছিল ১ হাজার ৩৪৭ কোটি ৯৫ লাখ ইউরো। বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩.১৭ শতাংশ।

    প্রতিযোগী দেশ কম্বোডিয়ার আমদানি আরও দ্রুত বেড়েছে। ২০২৫ সালের প্রথম নয় মাসে কম্বোডিয়া থেকে ইইউর পোশাক আমদানি হয়েছে ৩৩৬ কোটি ৮৩ লাখ ইউরো। ২০২৪ সালে ছিল ২৭৪ কোটি ৯৪ লাখ ইউরো। এক বছরের ব্যবধানে বৃদ্ধি হয়েছে ২২.৫১ শতাংশ। ভিয়েতনাম থেকেও ইইউর আমদানি বাংলাদেশের চেয়ে বেশি বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে ভিয়েতনাম থেকে আমদানি হয়েছে ৩২৫ কোটি ৭১ লাখ ইউরো। ২০২৪ সালে সংখ্যা ছিল ২৮৫ কোটি ১২ লাখ ইউরো। বৃদ্ধির হার ১৪.২৪ শতাংশ।

    পাকিস্তান থেকেও ইইউর পোশাক আমদানি বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি থেকে এসেছে ২৮৯ কোটি ৭০ লাখ ইউরো। ২০২৪ সালে ছিল ২৫৪ কোটি ৬৩ লাখ ইউরো। এক বছরের ব্যবধানে বৃদ্ধি ১৩.৭৭ শতাংশ। তিন প্রতিযোগী দেশ—কম্বোডিয়া, ভিয়েতনাম ও পাকিস্তান—ইইউতে নিজের অংশ বাড়িয়েছে। তুলনামূলকভাবে বাংলাদেশ শীর্ষ সরবরাহকারী হলেও বৃদ্ধির হার কম। সার্বিকভাবে চলতি বছরের প্রথম নয় মাসে ইইউর মোট পোশাক আমদানি বেড়েছে ৭.১৪ শতাংশ। এ সময়ে দেশগুলো থেকে মোট আমদানি হয়েছে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ইউরো। ২০২৪ সালে এটি ছিল প্রায় ৬ হাজার ৪০০ কোটি ইউরো।

    বাংলাদেশের পরেই ইইউর পোশাক আমদানি বৃদ্ধিতে রয়েছে প্রতিবেশী দেশ ভারত, ১০.৬২ শতাংশ। শ্রীলংকা ১০.২৫ শতাংশ, চীন ৯.৮৬ শতাংশ, ইন্দোনেশিয়া ৬.৭৭ শতাংশ এবং মরক্কো ১ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে। বিপরীতে তুরস্ক থেকে আমদানি কমেছে ৯.৮০ শতাংশ। বাংলাদেশের পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুর কারণে অনেক দেশ ইউরোপের দিকে ঝুঁকেছে। বাংলাদেশ কৌশলগত কোনো পদক্ষেপ নেয়নি।

    বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ট্রাম্প ট্যারিফের প্রভাব বিশ্ববাণিজ্যে অস্থিরতা তৈরি করেছে। ইউরোপও এর বাইরে নয়। এখানে মূল্যস্ফীতি ও দামের চাপ বেড়েছে। কঠিন পরিবেশেও আমরা ভালো করছিলাম। কিন্তু যেসব দেশ আগেভাগেই ইউরোপে মনোযোগ দিয়েছে তারা নিজেদের অবস্থান শক্ত করেছে। বাংলাদেশ কোনো কৌশল গ্রহণ করেনি। তাই আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারিনি।’

    তিনি আরও বলেন, ‘রফতানি বাজার ধরে রাখতে এখনই ভিন্ন গন্তব্যে কাজ করতে হবে। আমাদের আগের অবস্থান ফিরিয়ে আনতে হবে। আমেরিকার চাপ থেকে বাঁচতে যেমন অন্য দেশ ইউরোপে জোর দিচ্ছে, আমাদেরও উচিত জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া—এসব বাজারে রফতানি বাড়ানো। একটি ভারসাম্যপূর্ণ রফতানি কৌশল থাকলে এত ধাক্কা লাগত না। ইউরোপে আমরা প্রায় ৫০ শতাংশ রফতানি করি। তাই পরিস্থিতি খারাপ হলে বিপদ বড় হবে। এখন পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নিলামে ২৫ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

    মার্চ 2, 2026
    বাণিজ্য

    মধ্যপ্রাচ্যে সংকট দীর্ঘায়িত হলে বাড়তে পারে এলপিজির দাম

    মার্চ 2, 2026
    বাণিজ্য

    বৈশ্বিক এলএনজি সরবরাহের ২০ শতাংশ হুমকির মুখে

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.