Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চার মাস ধরে রপ্তানিতে পতন
    বাণিজ্য

    চার মাস ধরে রপ্তানিতে পতন

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 6, 2025ডিসেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস রপ্তানি খাতে এখনও স্বস্তি ফেরেনি। টানা চার মাস ধরে পণ্য রপ্তানি কমছে। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে রপ্তানি হয়েছে ৩৮৯ কোটি ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৪ শতাংশ কম।

    চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানিতে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি ছিল কিন্তু পরের তিন মাসে পরিস্থিতি বদলে যায়। আগস্টে রপ্তানি কমে ২ দশমিক ৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ৪ দশমিক ৬১ শতাংশ এবং অক্টোবরে ৭ দশমিক ৪৩ শতাংশ। এর ফলে জুলাই–নভেম্বর মিলে পাঁচ মাসে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়ায় মাত্র দশমিক ৬২ শতাংশে। অথচ আগের অর্থবছরে রপ্তানি বেড়েছিল সাড়ে ৮ শতাংশ।

    গত বৃহস্পতিবার ইপিবি প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ৩ কোটি ডলার। গত বছর একই সময়ে রপ্তানি ছিল এক হাজার ৯৯১ কোটি ডলার। ইপিবির বিশ্লেষণে দেখা যায়, নভেম্বর মাসে নিটওয়্যার ও ওভেনসহ মোট তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি, প্লাস্টিক এবং হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি কমেছে। বিপরীতে চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা, ওষুধ এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। তৈরি পোশাকের রপ্তানি ৫ শতাংশ কমে যাওয়ায় মোট রপ্তানি নেতিবাচক ধারায় চলে গেছে।

    দেশের মোট রপ্তানির ৮০ শতাংশ আসে তৈরি পোশাক থেকে। টানা চার মাস রপ্তানি কমলেও অর্থবছরের শুরুটা ছিল শক্তিশালী। জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি ছিল ৩৯৬ কোটি ডলার, প্রবৃদ্ধি ২৪ শতাংশের বেশি। কিন্তু আগস্টে রপ্তানি কমে পৌনে ৫ শতাংশ, সেপ্টেম্বরে কমে সাড়ে ৫ শতাংশ। অক্টোবরে রপ্তানি হয় ৩০২ কোটি ডলার এবং নভেম্বরে ৩১৪ কোটি ডলার, যা গত বছরের নভেম্বরের তুলনায় ৫ শতাংশ কম।

    চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৬১৩ কোটি ডলার। গত বছরের একই সময়ে রপ্তানি ছিল ১ হাজার ৬১২ কোটি ডলার। প্রবৃদ্ধি মাত্র দশমিক ০৯ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য এখন দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি খাত। জুলাই–নভেম্বরে এই খাত থেকে রপ্তানি হয়েছে ৫১ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৮৮ শতাংশ বেশি। পণ্য রপ্তানির তৃতীয় বড় খাত কৃষি প্রক্রিয়াজাত পণ্য। প্রথম পাঁচ মাসে এই খাতে রপ্তানি হয়েছে ৪৬ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৮১ শতাংশ কম।

    পাট ও পাটজাত পণ্যের রপ্তানি এখনো ইতিবাচক। জুলাই–নভেম্বর সময়ে রপ্তানি হয়েছে ৩৪ কোটি ৬৩ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১ দশমিক ৩৬ শতাংশ বেশি। শুধু গত নভেম্বরে রপ্তানি হয়েছে ৬ কোটি ৮৯ লাখ ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    এসএমই খাতে সহায়তা বাড়াতে ইউনাইটেড ফাইন্যান্সের সঙ্গে চুক্তি

    এপ্রিল 11, 2026
    বাণিজ্য

    ইরান যুদ্ধের আগেই পেট্রোলিয়াম আমদানির ব্যয় বৃদ্ধি পেয়েছে ৫২ শতাংশ

    এপ্রিল 11, 2026
    বাণিজ্য

    কনটেইনার ঘাটতিতে বিপর্যস্ত আমদানি-রপ্তানি

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.