Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের রপ্তানি আয় পাঁচ মাস ধরে কমছে
    বাণিজ্য

    বাংলাদেশের রপ্তানি আয় পাঁচ মাস ধরে কমছে

    Najmus Sakibজানুয়ারি 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অর্থনীতিতে কিছুটা ইতিবাচক ছিল রপ্তানি প্রবৃদ্ধি। তবে ২০২৫-২৬ অর্থবছরে এসে রপ্তানি আয় টানা পাঁচ মাস ধরে কমছে। অব্যাহত এই পতনে রপ্তানিতে স্থবিরতা কাটছেই না। বিশেষজ্ঞরা বলছেন, নেতিবাচক এই ধারা দেশের অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

    ইপিবির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বর মাসে রপ্তানি আয় কমেছে ১৪.২৫ শতাংশ। এটি গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পতন। ডিসেম্বরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৩৯৭ কোটি ডলারের পণ্য, যেখানে আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৪৬২ কোটি ডলার।

    গত অর্থবছর ২০২৪-২৫-এ দেশের মোট পণ্য রপ্তানি ছিল ৪,৮২৮ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় সাড়ে ৮ শতাংশ বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পণ্য রপ্তানি নেমে এসেছে ২,৪০০ কোটি ডলারে, যেখানে আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ২,৪৫২ কোটি ডলার। অর্থাৎ রপ্তানি কমেছে ২.১৯ শতাংশ।

    মাসিক ভিত্তিতে কিছুটা বৃদ্ধি থাকলেও সামগ্রিক চিত্র নেতিবাচক। ডিসেম্বরের রপ্তানি নভেম্বরের তুলনায় বেড়েছে ১.৯৭ শতাংশ, আর নভেম্বরের রপ্তানি অক্টোবরের তুলনায় বেড়েছিল ১.৭৭ শতাংশ।

    ইপিবি বলছে, চলতি অর্থবছরের জুলাইয়ে রপ্তানি হয়েছিল ৪৭৭ কোটি ডলার, আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। কিন্তু আগস্টে রপ্তানি কমে দাঁড়ায় ৩৯২ কোটি ডলারে। সেপ্টেম্বর ও অক্টোবরের রপ্তানি যথাক্রমে ৩৬৩ কোটি ও ৩৮২ কোটি ডলারে নেমে আসে। নভেম্বরে রপ্তানি হয়েছে ৩.৮৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৪.১২ বিলিয়ন। এভাবে টানা পাঁচ মাস ধরে রপ্তানি আয় কমেছে।

    রপ্তানিতে তৈরি পোশাক খাত শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দেশের মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। তাই পোশাক রপ্তানি কমলে সামগ্রিক আয়েও প্রভাব পড়ে। চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই খাতে রপ্তানি কমেছে। ওই সময়ে রপ্তানি হয়েছে ১৯.৩৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ২.৬৩ শতাংশ কম। একক মাস হিসেবে ডিসেম্বরের রপ্তানি ৩.২৩ বিলিয়ন ডলার, আগের বছরের ডিসেম্বরে ১৪.২৩ শতাংশ কম ছিল।

    ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পোশাক রপ্তানি কমে যাওয়ার মূল কারণ চীন ও ভারতের আগ্রাসী রপ্তানি। যুক্তরাষ্ট্রের বাজারে বেশি শুল্ক থাকায় তারা কম দামে পণ্য সরবরাহ করছে। এর ফলে বাংলাদেশের রপ্তানি ব্যাহত হচ্ছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের বাজারে স্থিতিশীলতা নেই। বাড়তি শুল্কের কারণে পোশাকের দর বেড়েছে, চাহিদা কমেছে প্রায় ৩০ শতাংশ। ব্যাংক লুটপাট, উচ্চ সুদহার ও অন্যান্য চ্যালেঞ্জের কারণে শিল্প খাত এখন মুমূর্ষু অবস্থায়। কিছু কাস্টমস কর্মকর্তা আইনের ভুল ব্যাখ্যা দিয়ে রপ্তানিকারকদের ভোগান্তির কারণ হচ্ছেন।

    ইপিবির বিশ্লেষণে দেখা গেছে, খাতভিত্তিক নিটওয়্যার ও ওভেন উভয় রপ্তানিতেই পতন হয়েছে। জুলাই-ডিসেম্বরে নিটওয়্যার রপ্তানি দাঁড়িয়েছে ১০.৪৯ বিলিয়ন ডলার, যা এক বছর আগের তুলনায় ৩.২২ শতাংশ কম। ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৮.৮৮ বিলিয়ন ডলার, কমেছে ১.৯১ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে

    মার্চ 13, 2026
    বাণিজ্য

    মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস ছাড়া বাংলাদেশের চাহিদা পূরণ কতটা সম্ভব?

    মার্চ 12, 2026
    বাণিজ্য

    রপ্তানিতে অপ্রত্যাশিত সংকট

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.