Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চিকিৎসা খাতে আইসিবি ও ইবনে সিনার করপোরেট চুক্তি
    কর্পোরেট

    চিকিৎসা খাতে আইসিবি ও ইবনে সিনার করপোরেট চুক্তি

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইবনে সিনা ট্রাস্ট ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আইসিবির সকল কর্মকর্তা, স্টাফ এবং তাদের ডিপেনডেন্টগণ দেশের সব ইবনে সিনা শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

    চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন এজিএম ও ডেপুটি হেড অব বিজনেস ডেভেলপমেন্ট গাজী মো. তরিকুল ইসলাম। আইসিবিএএমপিএলসির পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির উচ্চপদস্থ কর্মকর্তারা, যার মধ্যে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা। আইসিবিএএমপিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আখতার ও উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।

    ট্রাস্টের পক্ষ থেকে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কর্পোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুল্লাহ মারুফ এবং কর্পোরেট অফিসার হাছনুর রহমান খান।

    চুক্তির মাধ্যমে আইসিবি কর্মকর্তারা তাদের এবং পরিবারের স্বাস্থ্যসেবা খাতে বিশেষ ছাড় পাবেন। এটি আইসিবির কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তিটি দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সহযোগিতা ও পারস্পরিক সহায়তার অংশ হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    তিনদিনের জন্য রাজধানী মাতাবে পর্যটন উৎসব

    এপ্রিল 4, 2026
    কর্পোরেট

    হরমুজ প্রণালি বন্ধে বৈশ্বিক সংকট

    মার্চ 25, 2026
    কর্পোরেট

    বিএটি বাংলাদেশের ১৩৬ কোটি টাকা লোকসান

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.