Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যমুনা এসি বিজনেস সামিট-২০২৫ অনুষ্ঠিত
    কর্পোরেট

    যমুনা এসি বিজনেস সামিট-২০২৫ অনুষ্ঠিত

    হাসিব উজ জামাননভেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধি, আগামী দিনের পরিকল্পনা এবং মতবিনিময়ের লক্ষ্য নিয়ে যমুনা এসি বিজনেস সামিট-২০২৫ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার রেডিসন ব্লু ওয়াটারগার্ডেন-এ অনুষ্ঠিত হয়েছে।

    ইভেন্টে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ডিলাররা অংশগ্রহণ করেন এবং প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ সেলিম, যিনি বলেন, “আপনারা শুধু আমাদের ডিলার বা পার্টনার নন, আপনি যমুনা পরিবারের গর্বিত সদস্য। আজকের আয়োজনের মূল লক্ষ্য তিনটি—ডিলারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করা, আগামী বছরের ব্যবসায়িক পরিকল্পনা শেয়ার করা এবং একসঙ্গে নতুন সফলতার পথ খুঁজে বের করা।”

    সেলস ডিরেক্টর ড. সাখাওয়াত হোসেন সারাদেশ থেকে আগত ডিলারদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য দেন। হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম তার কি-নোট স্পিচে এসি মার্কেটের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ এবং বিজনেস ইনসাইট তুলে ধরেন।

    হেড অফ সেলস মাকসুদুল ইসলাম এবং হেড অফ এসি সেলস আখতার হোসেন ডিলারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক, নেটওয়ার্কিং এবং বিভিন্ন অফারের বিস্তারিত তুলে ধরেন। সারাদেশ থেকে আগত ডিলাররা যমুনার সঙ্গে তাদের ব্যবসায়িক সাফল্য শেয়ার করেন এবং পারস্পরিক মতবিনিময় ও এসির উইন্টার বুকিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জিয়া যায়শান (হেড অফ প্রোডাকশন), কিং হুয়ান (হেড অফ আরএন্ডডি), মো. ইব্রাহিম হোসেন (এজিএম বিজনেস অপারেশন), এবং ব্র্যান্ড মার্কেটিং ও সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে বিজনেস সামিটের সমাপ্তি ঘটে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    তিনদিনের জন্য রাজধানী মাতাবে পর্যটন উৎসব

    এপ্রিল 4, 2026
    কর্পোরেট

    হরমুজ প্রণালি বন্ধে বৈশ্বিক সংকট

    মার্চ 25, 2026
    কর্পোরেট

    বিএটি বাংলাদেশের ১৩৬ কোটি টাকা লোকসান

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.