Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
    কর্পোরেট

    ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 11, 2025ডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলালিংক এখন আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়ার পরই এই অনুমোদন কার্যকর হয়েছে।

    এই অনুমোদনের মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা বিভিন্ন আর্থিক সেবা পাবে, যেমন-

    • তাৎক্ষণিক অর্থ প্রেরণ

    • রেমিট্যান্স সেবা

    • বিদ্যুৎ ও সরকারি বিল পরিশোধ

    • অনলাইন ক্রয়-বিক্রয় এবং দোকানিকে অর্থ পরিশোধ

    • বেতন ও ভাতা বিতরণ

    • সঞ্চয় ও বিমা কিস্তি পরিশোধ

    তবে, বাংলালিংক ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসেবে গ্রাহকের আমানত সংরক্ষণ করতে পারবে না। আগামীতে মাইক্রো-সেভিংস এবং বিমা প্রিমিয়াম পরিশোধের মতো নতুন সেবা চালুরও পরিকল্পনা রয়েছে।

    এই অনুমোদনের ফলে বাংলালিংক সরাসরি প্রতিযোগিতায় নামছে বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য ইন্টারনেট ব্যাংকিং সেবার সঙ্গে।

    বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোহান বুসে বলেন, “বাংলালিংকের সারা দেশের নেটওয়ার্ক এবং ভিওনের বৈশ্বিক সক্ষমতা কাজে লাগিয়ে আমরা বাংলাদেশে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে চাই। সহজ, নিরাপদ এবং সকলের জন্য সহজলভ্য ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।”

    তিনি আরও বলেন, “আমাদের ‘ডিও১৪৪০’ কৌশলের অধীনে জনগণের প্রতিদিনের জীবনকে আরও সহজ, অর্থনৈতিকভাবে ক্ষমতায়নমূলক এবং ভবিষ্যৎমুখী ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া আমাদের অঙ্গীকার। বাংলালিংক ভবিষ্যতেও এমন উদ্ভাবনে কাজ করবে, যা সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বেনাপোল বন্দরে ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি

    এপ্রিল 11, 2026
    বাণিজ্য

    বাণিজ্য ঘাটতি ছাড়াল ৩ বিলিয়ন ডলার

    এপ্রিল 11, 2026
    বাণিজ্য

    ৮ মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল দুই লাখ কোটি টাকা

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.