Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজশাহীর ডিআইজি শাহজাহানকে আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল নোটিশ
    আইন আদালত

    রাজশাহীর ডিআইজি শাহজাহানকে আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল নোটিশ

    এফ. আর. ইমরানমার্চ 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জামিনে মুক্তি পাওয়া কিছু রাজনৈতিক নেতা–কর্মীকে অন্য মামলায় আবার গ্রেপ্তার দেখানোর নির্দেশনা দেওয়ার অভিযোগে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সাত দিনের মধ্যে ওই নির্দেশনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে; তা না হলে হাইকোর্টে রিট করার কথাও জানিয়েছে সংগঠনটি।

    মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়েছে, জামিনে মুক্তি পাওয়া কিছু রাজনৈতিক নেতা–কর্মীকে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোর নির্দেশনা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।

    গতকাল সোমবার (১৬ মার্চ) আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান আসকের পক্ষে এই নোটিশ পাঠান। এতে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনা প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

    নোটিশে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জারি করা এক বিশেষ নির্দেশনায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে জানান, কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের এমন নেতা–কর্মীরা যারা জামিন পাওয়ার পর সংগঠনকে পুনরুজ্জীবিত করা বা মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার সক্ষমতা রাখেন—তাদের বিরুদ্ধে অন্য মামলায় দ্রুত গ্রেপ্তার দেখানোর ব্যবস্থা নিতে হবে। তবে একই নির্দেশনায় বলা হয়, যারা সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম নন, তাদের ক্ষেত্রে জামিনের পর পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই।

    এই নির্দেশনা রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়। জেলাগুলো হলো—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট। আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির জানান, নোটিশটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ডাকযোগে পাঠানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ আইন অনুযায়ীই নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে আইনি ও সাংবিধানিক সমীকরণ

    মার্চ 16, 2026
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি

    মার্চ 15, 2026
    আইন আদালত

    সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়: সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.