Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মগবাজারে ‘নবীন ফ্যাশন’ দোকান বন্ধে ওসিকে আদালতের তলব
    আইন আদালত

    মগবাজারে ‘নবীন ফ্যাশন’ দোকান বন্ধে ওসিকে আদালতের তলব

    এফ. আর. ইমরানমার্চ 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’ নামে একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

    আজ বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজ উদ্যোগে এ আদেশ দেন। তিনি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার আওতায় জাস্টিস অব পিস হিসেবে বিষয়টি আমলে নেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে—মগবাজারের একটি মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানে কিছু ব্যক্তি পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে দোকানটি বন্ধ করতে বাধ্য করে। ঘটনাস্থলে বিশৃঙ্খল আচরণের অভিযোগ থাকলেও উপস্থিত পুলিশ সদস্যদের কার্যকর ভূমিকা দেখা যায়নি।

    এ ধরনের নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন আদালত। কেন এ আচরণকে আইনবহির্ভূত ও দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচনা করা হবে না—তা জানতে চেয়ে ওসিকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে গিয়ে খুলে দিতে হবে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় বিস্তারিত আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ২০ মার্চ ঈদুল ফিতরের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির অভিযোগ তুলে আশপাশের কয়েকজন ব্যবসায়ী ‘নবীন ফ্যাশন’ দোকানটি বন্ধ করে দেন। তারা দাবি করেন, কম দামে পণ্য বিক্রি করায় বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও ওই ভিডিওতে দেখা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ছাত্ররাজনীতি, সাংবাদিকতা ও কূটনীতিকতার পথ পেরিয়ে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা

    মার্চ 25, 2026
    অপরাধ

    ক্ষমতার দাপট থেকে ডিবি কার্যালয়ে: ১/১১-এর সেই প্রতাপশালী মাসুদ উদ্দিন চৌধুরীর পতন

    মার্চ 24, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.