Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে প্রয়োজন স্বাধীন বিচার বিভাগ
    আইন আদালত

    জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে প্রয়োজন স্বাধীন বিচার বিভাগ

    ইভান মাহমুদফেব্রুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে প্রয়োজন স্বাধীন বিচার বিভাগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিচার বিভাগকে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও ল’ রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুইডিশ অ্যাম্বাসি ও ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় ৪৫ জন আইনবিষয়ক সাংবাদিক ও প্রতিনিধি অংশ নেন।

    বিচারপতি ফারাহ মাহবুব বলেন, “জনগণের কাছে দ্রুত ও কার্যকর বিচারসেবা পৌঁছে দিতে প্রধান বিচারপতির প্রস্তাবিত আইনি সংস্কার রোডম্যাপ বাস্তবায়ন জরুরি। এ বিষয়ে ‘ল’ রিপোর্টার্স ফোরামকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।” তিনি বিচারব্যবস্থার স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

    কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন। তিনি বলেন, “প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রস্তাবিত আইনি সংস্কার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনি কাঠামোকে শক্তিশালী করতে আইন সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে।”

    অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের বাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইডসম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না।

    বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও আইনি সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পুলিশ হত্যার দায়ে ৩ জনকে ফাঁসি দিল তেহরান

    মার্চ 19, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    আইন আদালত

    রাজশাহীর ডিআইজি শাহজাহানকে আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল নোটিশ

    মার্চ 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.