Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিম কোর্টের রায়ে মহাখালী ছাড়ছে বিএটি
    আইন আদালত

    সুপ্রিম কোর্টের রায়ে মহাখালী ছাড়ছে বিএটি

    সিভি ডেস্কমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিএটিবি কারখানায় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশকে তাদের কারখানার জায়গা ছেড়ে দিতে হবে। লিজ চুক্তি নবায়নের বিষয়ে কোম্পানিটির করা আপিল সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে।

    এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ২৯ মে বুধবার আদালত হাইকোর্টের আগের আদেশ বহাল রাখেন।

    এর আগে ২০২৩ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টও বিএটি বাংলাদেশের রিট আবেদন খারিজ করে দেয়। প্রতিষ্ঠানটি ক্যান্টনমেন্ট বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিল।

    বিএটি বাংলাদেশের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ১৯৬৪ সাল থেকে প্রতিষ্ঠানটি ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে মহাখালীতে কারখানার জন্য জায়গা লিজ নিয়ে পরিচালনা করছে।

    প্রতি চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর। সর্বোচ্চ নবায়নের সুযোগ ছিল ৯০ বছর পর্যন্ত।

    প্রতিষ্ঠানটি আরও ৩০ বছরের জন্য লিজ নবায়ন চেয়েছিল। তবে ক্যান্টনমেন্ট বোর্ড সেই আবেদন বাতিল করে দেয়। এরপর আইনি লড়াই শুরু করে বিএটি।

    এই কারখানা সরানো নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশবাদীরা আন্দোলন করে আসছেন। তারা পরিবেশ দূষণের অভিযোগ তুলে বহুবার মানববন্ধন ও প্রতিবাদ করেছেন।

    বর্তমানে বিএটি বাংলাদেশের তিনটি কারখানা রয়েছে। একটি মহাখালীতে, আর দুটি সাভার ও মানিকগঞ্জে। এছাড়া কুষ্টিয়ায় তামাক পাতা প্রক্রিয়াজাত করার একটি গ্রিন লিফ ট্র্যাশ প্ল্যান্ট রয়েছে।

    দেশে বিএটি প্রথম কারখানা চালু করে ১৯৪৯ সালে, তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের ফৌজদারহাটে। এরপর ১৯৬৫ সালে মহাখালীতে দ্বিতীয় কারখানা চালু হয়।

    বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোম্পানির নাম হয় বাংলাদেশ টোব্যাকো কোম্পানি লিমিটেড। পরে ১৯৯৮ সালে নাম বদলে হয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।

    এই কোম্পানিটি ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

    ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিএটি বাংলাদেশ আয় করেছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা। তবে সিগারেট বিক্রি অনেক কমেছে।

    প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বলছে, নিট মুনাফা ২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১৮ কোটি টাকায়। গত বছর এই সময়ে মুনাফা ছিল ৪১৩ কোটি টাকা।

    শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে হয়েছে ৫ দশমিক ৮৯ টাকা।

    ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই বছর মোট আয় ছিল ৪৩ হাজার ২৩১ কোটি টাকা। নিট মুনাফা ছিল ১ হাজার ৭৫১ কোটি টাকা।

    মহাখালী কারখানার জমি হারানোর পর প্রতিষ্ঠানটির কার্যক্রমে কী প্রভাব পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মঙ্গল শোভাযাত্রা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

    এপ্রিল 5, 2026
    আইন আদালত

    দুদক ও মানবাধিকার কমিশন—নির্ভরতার আশা শেষ

    এপ্রিল 5, 2026
    আইন আদালত

    সবুজ অপরাধবিদ্যা—প্রকৃতি রক্ষায় আইন ও নৈতিকতা

    এপ্রিল 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.