আজ সোমবার (১৪ জুলাই) জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ অন্যান্য শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণ জানতে হাইকোর্ট রুল জারি করেছে। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল ঘোষণা করেন।
একই সঙ্গে, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণ জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে, জুলাই আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় দ্রুত প্রকাশের নির্দেশনা চেয়ে আরেকটি রুল জারি করা হয়েছে। রুলে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।

