Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে সব আদালতে এক মিনিট নীরবতা পালন
    আইন আদালত

    দেশে সব আদালতে এক মিনিট নীরবতা পালন

    মনিরুজ্জামানজুলাই 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মাইলস্টোন ট্র্যাজেডি: দেশে সব আদালতে এক মিনিট নীরবতা পালন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

    এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালন করা হবে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতসমূহে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। আদালত শুরু হওয়ার পরপরই এই নীরবতা পালন করতে বলা হয়েছে।

    এর আগে গতকাল সোমবার দুপুর ১টার পর উত্তরায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমান ও ভবনটিতে আগুন ধরে যায়। ওই ভবনে তখন শিক্ষার্থীদের ক্লাস চলছিল। দুর্ঘটনার সময় ভবনটির বিভিন্ন শ্রেণিকক্ষে বহু শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। আগুনের ধোঁয়া ও বিস্ফোরণে অনেকে আহত হন, বহুজন ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে।

    দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। তাদের সঙ্গে পরে যুক্ত হয় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

    শেষ খবর পাওয়া পর্যন্ত মর্মান্তিক এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া শতাধিক আহত ব্যক্তি রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    আন্তর্জাতিক

    পুলিশ হত্যার দায়ে ৩ জনকে ফাঁসি দিল তেহরান

    মার্চ 19, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.