সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রায় ৯০০ কোটি টাকার সম্পদের খোঁজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (বুধবার, ২৩ জুলাই) দুদকের উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত একটি কমিটি রাজউকে চিঠি পাঠায়। চিঠিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দসহ সংশ্লিষ্ট সব সম্পদের নথি চাওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, অভিযোগ রয়েছে—আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল কাগজপত্র তৈরি করে পাঁচ একর জমিকে পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক। পরে নিজস্ব ডেভেলপারের মাধ্যমে সেখানে সাতটি বহুতল ভবন নির্মাণ করেন, যার বাজারমূল্য প্রায় ৯০০ কোটি টাকা। এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি বাসায় বসবাস করে ভাড়া না দেওয়া এবং বিদেশে অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনার অভিযোগও রয়েছে।

