Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘জয় বাংলা’ বলে টিকটক বানাতে গিয়ে ১২ তরুণ গ্রেপ্তার
    আইন আদালত

    ‘জয় বাংলা’ বলে টিকটক বানাতে গিয়ে ১২ তরুণ গ্রেপ্তার

    নাহিদজুলাই 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের মতো করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে, কালা মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

    আটক হওয়া তরুণদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। তাঁরা হলেন—

    সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান জাহেদ (১৮), আরাফাত হোসেন মিনহাজ (১৮), আশরাফুল জামাল রিয়াদ (১৮), ফোরকান (১৯), ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম আদর (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম আকাশ (১৮), শরীফুল ইসলাম (১৮) এবং আকিফুল ইসলাম আকিব (১৮)।

    তাঁরা সবাই কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

    পুলিশ জানায়, ওই তরুণেরা রাস্তায় দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং তা ভিডিও করে টিকটকে পোস্ট করার পরিকল্পনা ছিল। তবে ফেসবুকে তারা ভিডিওটি পোস্ট করতে পারেননি বলে দাবি পুলিশের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।

    আটক যুবক জাহেদের বাবা জাহাঙ্গীর আলম বলেন, “ছেলেরা একসাথে মজা করছিল। ভিডিওতে তারা শুধু ‘জয় বাংলা’ বলেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আমার ছেলে ভোটার হলেও অন্যরা এখনো অপ্রাপ্তবয়স্ক। কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে পুলিশকে ভুল তথ্য দিয়ে তাদের বিপদে ফেলেছে।”

    এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, আটক যুবকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে আসছে ‘কৃষক কার্ড’

    মার্চ 23, 2026
    বাংলাদেশ

    যুদ্ধাবস্থাতেও দেশে তেলের দাম বাড়েনি: অর্থমন্ত্রী

    মার্চ 23, 2026
    বাংলাদেশ

    একদিনেই সড়কে ঝরল ২৪ প্রাণ

    মার্চ 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.