Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আলমের ইউনিটেক্সের ৭৩১ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ
    আইন আদালত

    আলমের ইউনিটেক্সের ৭৩১ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

    মনিরুজ্জামানজুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এস. আলমের ইউনিটেক্সের ৭৩১ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এস. আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের মালিকানাধীন ইউনিটেক্স গ্রুপের বিরুদ্ধে ৭৩১ কোটি টাকার ঋণখেলাপির মামলায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

    আদালত ১৩ হাজার ৭৩২ শতক সম্পত্তি ও ৩০৪ কোটি টাকার এলসি হস্তান্তর নিষিদ্ধ করেছেন। একই সঙ্গে ১১ জনকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাহাড়তলী শাখার দায়ের করা মামলায় এই আদেশ দেন আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।

    কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইউনিটেক্স স্টিলের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ কায়সার, পরিচালক বেলাল আহমেদ (এস. আলমের জামাতা), মাইমুনা খানম (এস. আলমের মেয়ে), মো. মোহাইমিনুল ইসলাম চৌধুরী, এস. আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, তার ছেলে এহসানুল আলম এবং সাইফুল আলমের চার ভাই — আব্দুস সামাদ, মো. আব্দুল্লাহ হাসান, ওসমান গনি ও রাশেদুল আলম।

    ২০২২ সালে ইসলামী ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে ইউনিটেক্স স্টিলের নামে ঋণ নেন চট্টগ্রামভিত্তিক ইউনিটেক্স গ্রুপ। বর্তমানে ব্যাংকের কাছে তাদের মোট পাওনা দাঁড়িয়েছে ৭৩১ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার টাকা। ঋণের পেছনে মাত্র ১ হাজার ৮৮০ শতক জমি বন্ধক রাখা হয়েছিল।

    ঋণ আদায়ে উচ্চ ঝুঁকি দেখা দেয়ায় ব্যাংক ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে ইউনিটেক্স গ্রুপের মালিকানাধীন মোট ১৩,৭৩২ শতক সম্পত্তি অ্যাটাচমেন্টের আবেদন জানায়। এই আবেদনের প্রেক্ষিতে আদালত সম্পত্তি ও ৩০৪ কোটি টাকার এলসি হস্তান্তর নিষেধাজ্ঞা জারি করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    আন্তর্জাতিক

    পুলিশ হত্যার দায়ে ৩ জনকে ফাঁসি দিল তেহরান

    মার্চ 19, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.